ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস
ইউনাইটেড স্টেটস মেরিন কর্পস (ইংরেজি: United States Marine Corps — উচ্চারণ: য়্যুনাইটেড স্টেট্স মেরিন্ কর্প্স্), সংক্ষেপে ইউএসএমসি (USMC) হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি শাখা। সমুদ্র থেকে ভূমিতে অবস্থিত সেনাবাহিনীকে সাহায্য প্রদান করা[৬] ও মার্কিন নৌবাহিনীর বহন ও চলনক্ষমতা বৃদ্ধি করাই এই বাহিনীর কাজ। এর মাধ্যমে এটি সম্মিলিত সশস্ত্র টাস্ক ফোর্সকে সমুদ্র থেকে আকাশ ও ভূমিতে সক্রিয় সহায়তা প্রদান করে। এটি যুক্তরাষ্ট্রের সাতটি ইউনিফর্মড সার্ভিসের একটি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেসামরিক গঠনকাঠামো অনুসারে মেরিন কর্পস যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অংশ।[৭][৮] প্রশিক্ষণ, পরিবহণ ও অন্যান্য সহায়তায় এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করে। যদিও সামরিক গঠনকাঠামো অনুসারে মেরিন কর্পস সম্পূর্ণ পৃথক একটি শাখা।[৯]
১৭৭৫ সালের ১০ নভেম্বর ফিলাডেলফিয়াতে ক্যাপ্টেন স্যামুয়েল নিকোলস নৌ পদাতিক বাহিনী হিসেবে কন্টিনেন্টাল মেরিনের দুইটি ব্যাটালিয়ন গঠন করেন।[১০] তখন থেকেই মেরিন কর্পস যুক্তরাষ্ট্রের সামরিক শাখা ও বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের সকল সামরিক সংঘর্ষে এই সামরিক শাখার একটি ভূমিকা ছিলো। এছাড়াও বিশ শতকে মেরিন কর্পসের কার্যকর ভূমিকা উভচরী যুদ্ধের তত্ত্ব ও প্রয়োগ প্রমাণে সমর্থ হয়। অর্থাৎ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটিগুলোতে মার্কিন মেরিন কর্পসের ভূমিকা, এই বাহিনীর প্রয়োজনীয়তা ও কার্যকরীতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দাখিল করে।[১১] বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে, মার্কিন মেরিন কর্পস উভচরী যুদ্ধ কৌশলের একটি দক্ষ ও প্রভাশালী প্রয়োগকারী হিসেবে আবির্ভূত হয়।[১২][১৩][১৪] কোনো আঞ্চলিক অস্থিতিশীলতায় এর শক্তিশালী ভূমিকা রাখার ক্ষমতা এই বাহিনীকে মার্কিন বিদেশ নীতিতে গুরুত্ববহ প্রভাব রাখার সুযোগ করে দেয়।[১৫]
ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসের কার্যরত মেরিনের সংখ্যা প্রায় ২,০৩,০০০ (২০০৯ সাল পর্যন্ত),[২][৩] এছাড়াও আরো প্রায় ৪০,০০০ সংরক্ষিত মেরিন সেনা রয়েছে।[৪] এটি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে সদস্য সংখ্যার ভিত্তিতে সর্বকনিষ্ঠ বাহিনী। যদিও ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড সবচেয়ে ছোট, যার সদস্য সংখ্যার মেরিন কর্পসে পাঁচ ভাগের এক ভাগ, কিন্তু এটি সশস্ত্র বাহিনীর আওতাধীন নয়। এটি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন। তদুপরি এই মেরিন কর্পসের কলেবর বিশ্বের অনেক সশস্ত্র বাহিনীর চেয়ে বৃহৎ। উদাহরণস্বরূপ এটি সম্পূর্ণ ইসরায়েলের সামরিক বাহিনীর বা ব্রিটিশ সেনাবাহিনীর চেয়েও বড়।[১৬][১৭]
মেরিন কর্পসের ব্যয় নির্বাহের জন্য যুক্তরাষ্ট্রের মোট বাজেটের প্রায় ৬ শতাংশ ব্যয় হয়। মার্কিন যে-কোনো চাকুরীর তুলনা একজন মেরিন সেনার পেছনে ২০,০০০ মার্কিন ডলার কম ব্যয় হয়। এই সম্পূর্ণ বাহিনীটি বড় ধরনের যুদ্ধক্ষেত্র ও সহযোগী যুদ্ধ উভয় ক্ষেত্রেই ব্যবহার উপযোগী।[১৮] অর্থাৎ, মেরিন সেনারা থ্রি ব্লক ওয়ারের পুরোটাতেই কাজে লাগতে সমর্থ।
পরিচ্ছেদসমূহ |
অভিযান [সম্পাদনা]
ঐতিহাসিক অভিযান [সম্পাদনা]
নৌবাহিনীর সমুদ্রগামী যুদ্ধযানগুলোর একটি পদাতিক বাহিনী হিসেবে মেরিন কর্পসের সৃষ্টি। বিস্তৃত ও বড়সড় আক্রমণের সময় জাহাজ ও এর ক্রুদের নিরাপত্তা প্রদান করাই ছিলো এর মূল দায়িত্ব। এছাড়া জাহাজের কর্মকর্তাদের বিদ্রোহ থেকে বিরত রাখতেও এর ভূমিকা ছিলো। পরবর্তীতে মেরিনদের থাকার জায়গায়ও জাহাজের মধ্যে স্থান পায়। কন্টিনেন্টাল মেরিনরাও জলে ও স্থলে উভয় স্থানেই অভিযান পরিচালনা করতো। আমেরিকার বিপ্লবের সময় প্রথম এ ধরনের উভচরী অভিযান পরিচালিত হয়। মেরিনরা তখন এক অভিযানে বাহামা দ্বীপপুঞ্জের নিউ প্রভিডেন্সে অবস্থিত ব্রিটিশ নৌবাহিনীর বন্দর ও অস্ত্রাগার দখল করে। তখন থেকেই মেরিন কর্পসের কার্যসীমা তাৎপর্যপূর্ণভাবে বর্ধিত হয়। যেহেতু প্রকৃত নৌ অভিযানের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমতে থাকে, এবং নৌযুদ্ধ আরো বেশি পেশাদার ও আধুনিক হয়ে উঠতে থাকে, তাই কর্পসরা আস্তে আস্তে উপকূলভিত্তিক অভিযান গুলোতে জোর দিতে থাকে। এগুলো পূর্বে ছিলো নৌবাহিনীর দ্বিতীয় পর্যায়ের অভিযান।
ব্যবহৃত সরঞ্জাম [সম্পাদনা]
পদাতিক যুদ্ধাস্ত্র [সম্পাদনা]
ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসের ব্যবহৃত মূল যুদ্ধাস্ত্র হচ্ছে এম১৬ সিরিজের অ্যাসল্ট রাইফেল। বেশিরভাগ মেরিন সেনাই এই সিরিজের এম১৬এ২ ও এম১৬এ৪ মডেলের সার্ভিস রাইফেল ব্যবহার করেন। এছাড়া এম৪ কারবাইন নামে এম১৬ সিরিজের একটি বিশেষ সংস্করণও ব্যবহৃত হয়। এই বাহিনীর ব্যবহৃত সবচেয়ে প্রচলিত সাইড আর্ম (কোমরে যে ছোট আগ্নেয়াস্ত্র রাখা হয়, যেমন: পিস্তল) হিসেবে ব্যবহৃত হয় এম৯ পিস্তল। এছাড়া ভারী গুলি বর্ষণের জন্য এম২৪৯ এসএডব্লিউ ও এম২৪০জি মডেলের মেশিন গান ব্যবহৃত হয়। অনিয়মিত আক্রমণের ক্ষেত্রে কম্পানিগুলোতে ব্যবহৃত হয় এম২০৩ গ্রেনেড লঞ্চার, ৬০ মিলিমিটার ক্যালিবার বিশিষ্ট এম২২৪ মর্টার, এবং ব্যাটালিয়নগুলোতে ৮১ মিলিমিটারের এম২৫২ মর্টার।
ভূমিতে চলনক্ষম সাজোয়া যান [সম্পাদনা]
মার্কিন সেনাবাহিনীর মতোই ভূমিতে মেরিন সেনাদের ব্যবহৃত সাজোয়া যানগুলোর মধ্যে আছে হাই মোবিলিটি মাল্টিপারপাস হুইলড ভেহিকল (সংক্ষেপে, হামভি) ও এম১এ১ আব্রামস ট্যাংক। তদুপরি, ক্ষেত্র বিশেষে প্রয়োজনে এই বাহিনী বিশেষ কিছু সাজোয়া যান ব্যবহার করে। এর মধ্যে আছে এলএভি-২৫ আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার। অনেকটা সেনাবাহিনীর ব্যবহার্য স্ট্রাইকার সাজোয়া যানের মতো। এ ধরনের যান যুদ্ধের ময়দানে কৌশলগত বহনযোগ্যতা বাড়াতে ভূমিকা রাখে।[১৯] মেরিন কর্পসের উভচরী সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় এএভি-৭এ১ অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকল। এটি হচ্ছে একপ্রকারে ট্র্যাকড (চেইন ট্র্যাকযুক্ত) এপিসি, যা জল ও স্থল উভয় পরিবেশে চলতে সক্ষম। এটি একই সাথে দ্রুত গতির ও ভারী অস্ত্রসস্ত্র বহনে সক্ষম।[২০]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Marine Corps Almanac"। Concepts & Programs (United States Marine Corps) vol 2010: pp. 266-279। January 2010। http://www.marines.mil/unit/pandr/Documents/Concepts/2010/Ch_05_b.pdf। সংগৃহীত 2010-04-26।
- ↑ ২.০ ২.১ Lamothe, Dan (Friday Oct 16, 2009 18:10:12 EDT)। "Corps ends year with 203,000 active Marines"। Marine Corps Times। Gannett Company। সংগৃহীত 2009-10-17।
- ↑ ৩.০ ৩.১ ৩.২ "Armed Forces Strength Figures for January 31, 2009" (PDF)। Military Personnel Statistics: Active Duty Military Strength by Service। U.S. Department of Defense। February 2009। সংগৃহীত 26 February 2009।
- ↑ ৪.০ ৪.১ The Selected Marine Corps Reserve has approximately 39,600 Marines; the Individual Ready Reserve has approximately 60,000 Marines. "Reserve Force Figures" (PDF)। The Continental Marine Magazine - Almanac 209। Marine Forces Reserve। 2009। পৃ: 9। সংগৃহীত 26 February 2009।
- ↑ Lejeune, Major General John A (18 April 1925)। "Marine Corps Order No. 4 (Series 1925)"। Commandant of the Marine Corps। United States Marine Corps History Division। সংগৃহীত 2 February 2010।
- ↑ Gen. Charles C. Krulak. "Operational Maneuver from the Sea" (PDF). Headquarters Marine Corps.
- ↑ "U.S. Navy Organization: An Overview"। United States Navy। সংগৃহীত 3 August 2008।
- ↑ "National Security Act of 1947, SEC. 206. (a) (50 U.S.C. 409(b))"।
- ↑ "National Security Act of 1947, SEC. 606. (50 U.S.C. 426)"। সংগৃহীত 2009-04-25।
- ↑ "Naval Orientation"। Chapter 14: United States Marine Corps। Integrated Publishing। পৃ: 14–1 to 14–11। সংগৃহীত 2 May 2009।
- ↑ Warren, James A. (2005). American Spartans: The U.S. Marines: A Combat History From Iwo Jima to Iraq. New York: Free Press, Simon & Schuster. আইএসবিএন 0-684-87284-6.
- ↑ Hough, Col Frank O. (USMCR); Ludwig, Maj Verle E. (USMC), and Henry I. Shaw, Jr.. "Part I, Chapter 2: Evolution of Modern Amphibious Warfare, 1920–1941". Pearl Harbor to Guadalcanal. History of U.S. Marine Corps Operations in World War II, Volume I. Historical Branch, HQMC, United States Marine Corps.
- ↑ Garand, George W. and Truman R. Strobridge (1971). "Part II, Chapter 1: The Development of FMFPac". Western Pacific Operations. History of U.S. Marine Corps Operation in World War II, Volume IV. Historical Branch, HQMC, United States Marine Corps. http://www.ibiblio.org/hyperwar/USMC/IV/USMC-IV-II-1.html। সংগৃহীত 3 August 2008.
- ↑ Frank, Benis M and Henry I. Saw, Jr. (1968). "Part VI, Chapter 1: Amphibious Doctrine in World War II". Victory and Occupation. History of U.S. Marine Corps Operations in World War II, Volume V. Historical Branch, HQMC, United States Marine Corps. http://www.ibiblio.org/hyperwar/USMC/V/USMC-V-VI-1.html। সংগৃহীত 3 August 2008.
- ↑ John H. Dalton, Secretary of the Navy; Adm. J. M. Boorda, Chief of Naval Operations; General Carl E Mundy, Commandant, U.S. Marine Corps (11 November 1994). "Forward...From the Sea". Department of the Navy.
- ↑ "Israeli Defense Forces, CSIS" (PDF)। 25 July 2006। পৃ: 12। http://www.csis.org/media/csis/pubs/050323_memilbaldefine%5B1%5D.pdf।
- ↑ "United States Armed Forces, DOD" (PDF)। DOD। 25 July 2006। http://siadapp.dior.whs.mil/personnel/MILITARY/ms0.pdf।
- ↑ Samantha L. Quigley। "Marine Corps Ready for Review’s Scrutiny, Commandant Says"। defense.gov। সংগৃহীত 2009-12-09।
- ↑ "Light Armored Vehicle-25 (LAV-25)"। USMC Fact File। U.S. Marine Corps। archived from the original on 11 December 2006। সংগৃহীত 3 August 2008।
- ↑ "U.S. Marine Corps Orders More Force Protection Vehicles"। Force Protection, Inc. — In the News। Force Protection, Inc.। August 2006। সংগৃহীত 3 January 2007। প্যারামিটার অজানা
|dateformat=উপেক্ষিত (সাহায্য)
আরো পড়ুন [সম্পাদনা]
- Ballendorf, Dirk Anthony (1997). Pete Ellis: an amphibious warfare prophet, 1880–1923. Annapolis, Md.: Naval Institute Press.
- Chenoweth, USMCR (Ret.), Colonel H. Avery; Colonel Brooke Nihart, USMC (ret) (2005). Semper fi: The Definitive Illustrated History of the U.S. Marines. New York: Main Street. আইএসবিএন 1-4027-3099-3.
- Ellsworth, Harry Allanson (1934). One Hundred Eighty Landings of United States Marines 1800–1934. Washington, D.C.: History and Museums Division, HQ, USMC.
- Estes, Kenneth W. (2000). The Marine Officer's Guide, 6th Edition. Naval Institute Press. আইএসবিএন 1-55750-567-5.
- Fehrenbach, T.R. (1994). This Kind of War: The Classic Korean War History. Brassey's. আইএসবিএন 1-57488-259-7.
- Foster, Douglas (2006). Braving the Fear: The True Story of Rowdy US Marines in the Gulf War. Frederick, Md.: PA. আইএসবিএন 1-4137-9902-7. http://www.DouglasFosterBooks.com.
- Freedman, David H. (2000). Corps Business: The 30 Management Principles of the U.S. Marines. New York: Collins.
- Krulak, Victor H. (1984). First To Fight: An Inside View of the U.S. Marine Corps. Annapolis, Maryland: Naval Institute Press. আইএসবিএন 0-87021-785-2.
- Lawliss, Chuck (1988). The Marine Book: A Portrait of America's Military Elite. New York: Thames and Hudson.
- Lind, William S.; Col. Michael Wyly (1985). Maneuver Warfare Handbook. Boulder, Colorado: Westview Press. আইএসবিএন 0-86531-862-X.
- Martinez, Marco (2007). Hard Corps: From Gangster to Marine Hero. New York: Crown Forum. আইএসবিএন 978-0-307-38304-4.
- Millet, Alan R. (1991). Semper Fidelis: The History of the United States Marine Corps. New York: Macmillan.
- Moskin, J. Robert (1987). The U.S. Marine Corps Story. New York: McGraw-Hill.
- Ricks, Thomas E. (1997). Making the Corps. New York, NY: Scribner. আইএসবিএন 1-4165-4450-X.
- Simmons, Edwin H. (2003). The United States Marines: A History, Fourth Edition. Annapolis, Maryland: Naval Institute Press. আইএসবিএন 1-59114-790-5.
- Warren, James A. (2005). American Spartans: The U.S. Marines: A Combat History From Iwo Jima to Iraq. New York: Free Press, Simon & Schuster. আইএসবিএন 0-684-87284-6.
- West, Bing; General Ray L. Smith (September 2003). The March Up: Taking Baghdad with the 1st Marine Division. New York: Bantam Books. আইএসবিএন 0-553-80376-X.
- West, Bing (October 2005). No True Glory: A Frontline Account of the Battle for Fallujah. New York: Bantam Dell. আইএসবিএন 978-0-533-90402-7.