ইউএসএ ১৯৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউএসএ ১৯৩ (এনআরওএল-২১)
Delta II 7920 launch with NROL-21.jpg
২০০৬ সালে ডেল্টা ২ উৎক্ষেপক ইউএসএ ১৯৩ কে উৎক্ষেপণ করছে
সংস্থা মার্কিন ন্যাশনাল রিকনেসাঁ অফিস
অভিযানের ধরণ গোয়েন্দা উপগ্রহ
যার কৃত্রিম উপগ্রহ পৃথিবী
উৎক্ষেপণের তারিখ ১৪ই ডিসেম্বর, ২০০৬, ২১:০০:০০ ইউটিসি
বাহক রকেট ডেল্টা ২ ৭৯২০-১০
অভিযানের ব্যাপ্তিকাল উৎক্ষেপণের পরই ব্যর্থ হয়
এনএসএসডিসি আইডি ২০০৬-০৫৭এ
ভর ~২,৩০০ কেজি (~৫,০০০ পাউন্ড)
ক্ষমতা ক্লাসিফাইড
Orbital elements
Regime এলইও
নতি ৫৮.৪৮°
অ্যাপোঅ্যাপসিস ২৬৮ কিমি, ১১ই ফেব্রুয়ারি, ২০০৮ অনুসারে
পেরিঅ্যাপসিস ২৫৫ কিমি, ১১ই ফেব্রুয়ারি, ২০০৮ অনুসারে

ইউএসএ ১৯৩ (এনআরওএল-২১ বা এনআরও লাউঞ্চ-২১ নামেও পরিচিত) একটি মার্কিন সামরিক গোয়েন্দা উপগ্রহ। ২০০৬ সালের ১৪ই ডিসেম্বর এটি উৎক্ষেপণ করা হয়।[১]এটি ইউনাইটেড লাউঞ্চ অ্যালায়েন্স কর্তৃক উৎক্ষেপণকৃত প্রথম নভোযান ছিল।[২] এই কৃত্রিম উপগ্রহটির মালিকানা ছিল মার্কিন ন্যাশনাল রিকনেসাঁ অফিসের হাতে এবং এর গঠন প্রণালী ও উদ্দেশ্য ছিল অনেকটাই গোপনীয়। বিশেষ বিশেষ শ্রেণীর লোকেরাই কেবল এ সম্বন্ধে ভালো জানে।

উৎক্ষেপণের পরপরই এই কৃত্রিম উপগ্রহটির অভ্যন্তরে গোলযোগের সৃষ্টি হয়। অনেক ঝামেলার কথা বিবেচনা করে ২০০৮ সালের ১১ই ফেব্রুয়ারি অবশেষে এটি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে ফেলা হয়। এটি ধ্বংস করা হয় বর্তমানে হাওয়াইয়ের পশ্চিমে ভাসমান ইউএসএস লেক এরি নামক যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষিপ্ত এসএম-৩ নামক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে।[৩]এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রচীনের মাঝে বিরাজমান সন্দেহ আরও ঘনীভূত হয়। অনেকেই মনে করেছেন এ ধরণের ধ্বংসলীলা যুক্তরাষ্ট্র, চীনরাশিয়ার মধ্যে সম্ভাব্য মহাকাশ যুদ্ধকে উস্কে দেবে।[৪]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ