আ ব্রিফ হিস্টরি অফ টাইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালের সংক্ষিপ্ত ইতিহাস  
BriefHistoryTime.jpg
লেখক স্টিফেন ডব্লু হকিং
ভাষা ইংরেজি
ধরণ জনপ্রিয় বিজ্ঞান
প্রকাশক Bantam Dell Publishing Group
প্রকাশকাল ১৯৮৮ (পরিবর্ধিত ১৯৯৮)
মিডিয়ার ধরণ মুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা ২৫৬
আইএসবিএন ISBN 978-0-553-10953-5
OCLC 39256652


আ ব্রিফ হিস্টরি অফ টাইম (A Brief History of Time: from the big bang to the black hole) আধুনিক যুগের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞানীবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং লিখিত একটি জনপ্রিয় ধারার বিজ্ঞান গ্রন্থ। স্টিফেন হকিং লিখিত বইয়ের মধ্যে এটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে। এই বইয়ের জন্যই মূলত হকিং ব্যাপক পরিচিতি লাভ করেন। বইটি বেস্ট-সেলার বইয়ের মর্যাদা পায়। ১৯৮৮ খ্রিস্টাব্দে প্রকাশের পর ২০০২ খ্রিস্টাব্দের মধ্যে বইটির প্রায় ৯ মিলিয়ন কটি বিক্রি হয়ে যায়। এছাড়া এটি লন্ডনের সানডে টাইম্‌স পত্রিকার তথ্য মতে ২৩৫ সপ্তাহ সর্বাধিক বিক্রিত বই ছিল। ১৯৯১ খ্রিস্টাব্দে এই বইয়ের নাম অবলম্বন করে পরিচালক ইরল মরিসন একটি জীবনীমূলক প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেন যাতে স্টিফেন হকিং নিজেই অভিনয় করেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] বিষয়বস্তু

বইয়ে আলোচিত বিষয়গুলো সবই আধুনিক জ্যোতির্বিজ্ঞানবিশ্বতত্ত্বের আঙ্গিকে রচিত হয়েছে। মূলত মহাবিশ্বের পরিসর ও এর সৃষ্টি রহস্য সাধারণের উপযোগী করে লেখা হয়েছে এতে। আলোচিত ১১ টি বিষয়ের রয়েছে। এই বিষয়গুলো ছাড়াও বইয়ের পরিশিষ্টে মহান তিনজন বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত রয়েছে। এরা হলেন: আলবার্ট আইনস্টাইন, গ্যালিলিও গ্যালিলি এবং আইজাক নিউটন। এ গ্রন্থটির মূল বিষয় বিশ্বজগতের উৎস-সন্ধান। এ বিষয়ে নানা বিজ্ঞানীর নানা মত রয়েছে। কী ভাবে সৃষ্টি হয়েছে এ বিশ্বের, কখন কী ভাবে এর উৎপত্তি ও বিবর্তন ; কত এর বয়স, এ সব বিবিধ বিশ্বতত্ত্বীয় প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন বিভিন্ন বিজ্ঞানী নানা দৃষ্টিভঙ্গী থেকে। এ সব প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত ও সাধারণবোধ্য একটি ধারাবিবরণী উপস্থাপন করেছেন স্টিফেন হকিং এই বইটিতে। বইটিতে বৈজ্ঞানিক পরিভাষা খুব সামান্যই ব্যবহার করা হয়েছে। মাধ্যাকর্ষণ, কৃষ্ণগহ্বর, বিগ ব্যাং সময় সম্পর্কিত ইত্যাকার বৈজ্ঞানিক জিজ্ঞাসা ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে একটি সমন্বিত ধারণা দেয়ার প্রয়াস পেয়েছেন লেখক। [১]

[সম্পাদনা] প্রকাশনা ইতিহাস

গ্রন্থটি ১৯৮৮ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। পদার্থ বিজ্ঞানী কার্ল সাগান গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন। দশম প্রকাশনা বার্ষিকীতে ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রকাশিত সংস্করণে সাম্প্রতিকতম তথ্যে সমৃদ্ধ করা হয়েছিল (ISBN-10: 0553380168)। লেখক স্বয়ং নতুন করে ভূমিকাংশটি রচনা করেন (অর্থাৎ কার্ল সাগানের ভূমিকাটি প্রতিস্থাপিত হয়) এবং সম্পূর্ণ নতুন একটি অধ্যায় যোগ করা হয়। ইতোমধ্যে, ১৯৯৬-এ প্রকাশিত সংস্করণটিতে, গ্রন্থটির সচিত্রকরণ করা হয়েছিল।

[সম্পাদনা] বাংলা অনুবাদ

গ্রন্থটি বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গে পৃথকভাবে বাংলা ভাষায় অনূদিত হয়েছে। শত্রুজিৎ দাশগুপ্ত অনূদিত গ্রন্থটি "বাউলমন প্রকাশন" কর্তৃক ১৯৯৩ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়। তানভীর আহমেদ কর্তৃক কৃত অনুবাদটি ১৯৯৫ খ্রিস্টাব্দে "সন্দেশ" প্রকাশনা সংস্থা কর্তৃক বাংলাদেশ থেকে প্রকাশিত হয়।


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. [১]

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ