আ বিউটিফুল মাইন্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আ বিউটিফুল মাইন্ড
পরিচালিত হয়েছে রন হাওয়ার্ড
সময় ১৩৫ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষা ইংরেজি
বাজেট ৬০,০০০,০০০ মার্কিন ডলার
বক্স অফিস ৩১৩,৫৪২,৩৪০ মার্কিন ডলার (পৃথিবীব্যাপী)

আ বিউটিফুল মাইন্ড (ইংরেজি ভাষায়: A Beautiful Mind) একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পরিচালক ছিলেন রন হাওয়ার্ড। এর কাহিনী নেয়া হয়েছে ১৯৯৮ সালের পুলিৎজার পুরস্কার পাওয়া সিলভিয়া নাসার একই নামের বেস্ট সেলিং উপন্যাস থেকে।

কাহিনীটি অনুপ্রাণিত হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী গণিতবিদ জন ন্যাশের জীবন থেকে। মূল চরিত্রে অভিনয় করেছে রাসেল ক্রো

সিনেমাটি ২০০১ এর চারটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জেতে - সেরা ছবি, সেরা পরিচালক, সেরা পরিবর্তিত চিত্রনাট্য এবং সেরা পার্শ্ব অভিনেতা।

বহিঃসংযোগ [সম্পাদনা]