আ দেখে জরা
| আ দেখে জরা | |
আ দেখে জরা ছবির পোস্টার |
|
|---|---|
| পরিচালক | জাহাঙ্গির সূর্তি |
| প্রযোজক | এরোস ল্যাব |
| কাহিনী | শীর্ষক আনন্দ ও শান্তনু রায় |
| শ্রেষ্ঠাংশে অভিনয় | নীল নিতিন মুকেশ বিপাশা বসু রাহুল দেব সোফি চৌধুরি |
| সঙ্গীত পরিচালক | প্রীতম গৌরব দাশগুপ্ত সঞ্জয় চৌধুরি |
| চিত্র গ্রহণ | জাহাঙ্গির চৌধুরি |
| পরিবেশক | এরোস পিকচার্স |
| মুক্তির তারিখ |
২৭ মার্চ, ২০০৯ |
| দেশ | |
| ভাষা | হিন্দি |
| মোট আয় | ৫.২৫ কোটি টাকা[১] |
আ দেখে জরা (হিন্দি: आ देखें ज़रा) ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোম্যান্টিক কল্পবিজ্ঞান অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন নীল নিতিন মুকেশ ও বিপাশা বসু। নবাগত পরিচালক জাহাঙ্গির সূর্তি এই ছবিটি পরিচালনা করেন।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] কাহিনি-সংক্ষেপ
রায় আচার্য (নীল নিতিন মুকেশ) নিজের কেরিয়ার নিয়ে লড়তে থাকা এক ফটোগ্রাফার; যদিও খুব একটা সাফল্যের মুখ সে দেখেনি। শেষে নিজের ঠাকুরদার থেকে উত্তরাধিকার সূত্রে এমন একটি ক্যামেরা পেল যার কথা সে কখনও স্বপ্নেও ভাবেনি। এই ক্যামেরার শক্তি রাতারাতি তার জীবনের পথটাই পালটে দিল। এই এই ক্যামেরায় তোলা ছবিগুলি ভবিষ্যতের কথা জানাতো। তার ভাগ্য খুলে গেল। সে তার জীবনসঙ্গিনী সিমিকে (বিপাশা বসু) পেয়ে গেল। সিমি একজন ডিজে। যদিও বেশ বুদ্ধিমতী সে। সবকিছুই ঠিকঠাক ‘হ্যাপিলি এভার আফটার’ গোছের একটা সমাপ্তির দিকে এগোচ্ছিল। কিন্তু ক্যামেরার এই শক্তির সঙ্গে সঙ্গে রায়ের কাঁধে চাপল অনেক বড় দায়িত্ব। তার জীবনে বিপদ ঘনিয়ে এল। বাস্তবের অন্ধকার দিকটির সঙ্গে তার সংঘাত শুরু হল। এই যুদ্ধ কেবলমাত্র অশুভ শক্তির বিরুদ্ধে ছিল না, ছিল তার নিজের নিয়তির বিরুদ্ধেও।[২]
[সম্পাদনা] অভিনেতা
- নীল নিতিন মুকেশ: রায় আচার্য
- বিপাশা বসু: সিমি চট্টোপাধ্যায়
- রাহুল দেব: ক্যাপ্টেন
- সোফি চৌধুরি: বিন্দিয়া অবস্তি
- ববি বৎস: ইন্সপেক্টর পুরিউক
[সম্পাদনা] প্রযোজনা
প্রথম দিকে ছবিটির নাম ছিল ফ্রিজ। কিন্তু এক সাক্ষাৎকারে এরোস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী পরিচালক বিক্রম রজনী বলেন, “ফ্রিজ আবার কী? ছবিটার নাম সবসময়েই আ দেখে জরা ছিল। জানি না লোকে কেন ছবিটার নাম ফ্রিজ বলছে। আমরা কাজ শুরু করার সময় কেবলমাত্র এই নামটা ভেবেছিলাম। অনেক দিন আগেই আ দেখে জরা নামটি রেজিস্টার করা হয়েছে।” [৩] বিপাশা বসু এই প্রথম নীল নিতিন মুকেশের বিপরীতে এক ডিজে-এর চরিত্রে অভিনয় করলেন।[৪] সাম্প্রতিককালে জানা গেছে, নীলই বিপাশাকে তাঁর সঙ্গে ছবির টাইটেল ট্র্যাক আ দেখে জরা গানটি গাওয়ার ব্যাপারে রাজি করান।[৫] স্টাইলিস্ট রাখী পারেখ পাতিল ছবিতে বিপাশা বসুর মেক আপ করেছেন।[৬] ছবিতে স্টান্টের কাজ করতে গিয়ে নীল দু-বার আহত হন।[৭]
[সম্পাদনা] প্রোমোশন
২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি ছবির প্রথম অফিসিয়াল ট্রেলর মুক্তি পায়।[৮] ১৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে ছবির প্রচারের লক্ষ্যে নীল ও বিপাশা উপস্থিত ছিলেন। এই পর্বের মাঝে ছবির একটি ট্রেলর দেখানো হয়। ৫৪তম ফিল্মফেয়ার পুরস্কারে এই দুই তারকা সাউন্ডট্র্যাকের সঙ্গে নাচগান পরিবেশন করেন।
[সম্পাদনা] মুক্তি
২০০৯ সালের ২৭ মার্চ ছবিটি মুক্তি পায়। কিন্তু মাল্টিপ্লেক্স মালিক ও প্রযোজকদের বিবাদের জেরে ছবিটি বক্স-অফিসে আশানুরূপ বাণিজ্য করতে অক্ষম হয়। ছবিটির বিশ্বব্যাপী লাভ ৩,৫৪,৮৫,০৩০ টাকা।[৯]
[সম্পাদনা] সঙ্গীত
| আ দেখে জরা | ||
| প্রীতম-এর সাউন্ডট্র্যাক | ||
| প্রকাশের তারিখ |
১৫ ফেব্রুয়ারি, ২০০৯ (ভারত)
|
|
| ধরন | ফিল্ম সাউন্ডট্র্যাক | |
| লেবেল | এরোস মিউজিক | |
| প্রযোজক | এরোস এন্টারটেইনমেন্ট | |
| প্রীতম কালপঞ্জি | ||
|---|---|---|
| বিল্লু (২০০৯) |
আ দেখে জরা (২০০৯) |
লাক (২০০৯) |
আ দেখে জরা গানটি ১৯৮১ সালে প্রকাশিত সঞ্জয় দত্ত ও টিনা মুনিম অভিনীত একটি জনপ্রিয় ড্যান্স নাম্বারের আধুনিক রিমিক্স ভার্সন। আ দেখে জরা গানটির স্রষ্টারা রাহুল দেববর্মণের মূল গানটির স্বত্ত্ব কিনে আধুনিক ঢঙে এটিকে পরিবেশিত করেছেন। গৌরব দাশগুপ্ত এই রিমিক্স নাম্বারটি তৈরি করেন এবং বিপাশা বসুও এই গানটিতে অংশগ্রহণ করেন।[১০] পয়সা হ্যায় পাওয়ার গানটি স্ন্যাপ!-এর দ্য পাওয়ার গানটির রিমেক।
[সম্পাদনা] গান
| # | ট্র্যাক | গায়ক | সুরকার | গীতিকার |
|---|---|---|---|---|
| ১ | গজব | সুনিধি চৌহান & শান | প্রীতম | ইরশাদ কামিল |
| ২ | রক দ্য পার্টি | সুনিধি চৌহান ও শ্বেতা বিজয় | গৌরব দাশগুপ্ত | শীর্ষক আনন্দ |
| ৩ | দ্য পাওয়ার | দিব্যেন্দু মুখোপাধ্যায় | গৌরব দাশগুপ্ত | সৈয়দ গুলরজ ও প্রশান্ত পাণ্ডে |
| ৪ | আ দেখে জরা (লঞ্জ মিক্স) | দিব্যেন্দু মুখোপাধ্যায় ও শ্বেতা বিজয় | গৌরব দাশগুপ্ত | শীর্ষক আনন্দ |
| ৫ | মোহাব্বত আপসে | আকৃতি কক্কর | প্রীতম | ইরশাদ কামিল |
| ৬ | দ্য পাওয়ার (ক্লাব মিক্স) | দিব্যেন্দু মুখোপাধ্যায় | গৌরব দাশগুপ্ত | সৈয়দ গুলরজ ও প্রশান্ত পাণ্ডে |
| ৭ | গজব (ক্লাব মিক্স) | সুনিধি চৌহান & Shaan | প্রীতম | ইরশাদ কামিল |
| ৮ | আ দেখে জরা]] | নীল নিতিন মুকেশ ও সুনয়না | গৌরব দাশগুপ্ত | শীর্ষক আনন্দ |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Dashavtaar Opens To A Poor Response. প্রকাশক: Boxofficeindia.Com Trade Network. 2009-04-18. http://www.boxofficeindia.com/boxdetail.php?page=shownews&articleid=887&nCat=box_office_report। সংগৃহীত হয়েছে: 2009-04-18.
- ↑ OneIndia (July 16,2008). Neil Mukesh Freeze. প্রকাশক: One India. http://entertainment.oneindia.in/bollywood/news/2008/neil-mukesh-freezing-180108.html। সংগৃহীত হয়েছে: 2008-12-24.
- ↑ Neil-Bipasha Starrer Now Titled Aa Dekhen ZaraUrdutech.net Retrieved on 2008-12-24
- ↑ Bipasha Basu working with Neil Nitin MukeshDesi Bollywood Retrieved on 2008-12-24
- ↑ Bipasha sings!Planetradiocity Retrieved on 2008-12-24
- ↑ DNA India (November 23, 2008). Bipasha sports a new look for Freeze. প্রকাশক: DNA India. http://www.dnaindia.com/report.asp?newsid=1170980। সংগৃহীত হয়েছে: 2009-02-04.
- ↑ Neil Nitin interviewRetrieved on 2008-12-24
- ↑ Aa Dekhen Zara trailer
- ↑ Eros targets March release for Aa Dekhen ZaraBusinessOfCinema Retrieved on 2009-02-05
- ↑ Neil Nitin Mukesh Records Title Track Of Aa Dekhen Zara Urdutech.net Retrieved on 2008-12-24
http://specials.rediff.com/movies/2009/mar/16slide1-jehangir-surti-on-aa-dekhen-zara.htm