আসিমভ্স গাইড টু দ্য বাইবেল
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আসিমভ্স গাইড টু দ্য বাইবেল (ইংরেজি ভাষায়: Asimov's Guide to the Bible) বিখ্যাত মার্কিন লেখক আইজাক আসিমভ রচিত গ্রন্থের নাম। এই বই প্রথমে দুই খণ্ডে বেরিয়েছিল। ১৯৬৭ সালে ওল্ড টেস্টামেন্ট বিষয়ে প্রথম খণ্ড এবং ১৯৬৯ সালে নিউ টেস্টামেন্ট বিষয়ে দ্বিতীয় খণ্ড। ১৯৮১ সালে এই দুই খণ্ডকে একত্রিত করে ১৩০০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ বইয়ের রূপ দেয়া হয়।
ধারাবাহিকভাবে বাইবেলের প্রতিটি বিষয়ের বর্ণনা রয়েছে এই বইয়ে। সাথে রয়েছে প্রচুর সাদাকালো মানচিত্র। বাইবেলের ঐতিহাসিক ও ভৌগলিক ব্যাখ্যা এবং এর উপর রাজনীতির প্রভাবই ছিল আসিমভের লেখার বিষয়বস্তু। পাশাপাশি বাইবেলের মূল চরিত্রগুলোর জীবনীও স্থান পেয়েছে। আসিমভ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বাইবেলকে তুলে ধরেছেন। এর সাথে কোন ধর্মীয় ব্যাখ্যা সংযুক্ত নেই। বাইবেলের বাণী ও সাধারণ ব্যাখ্যা সবই এতে অন্তর্ভুক্ত রয়েছে।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- A review at "Higher Criticism" accessed ৩১শে মার্চ, ২০০৬
- A detailed fundamentalist Christian criticism on various points accessed ৩১শে মার্চ, ২০০৬
- Religion in Asimov's Writings essay accessed ৩১শে মার্চ, ২০০৬
- Another discussion of his religious views accessed ৩১শে মার্চ, ২০০৬