আসাল হ্রদ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| Lake Assal | |
|---|---|
| অবস্থান | Afar Depression |
| স্থানাঙ্কসমূহ | |
| হ্রদের ধরন | crater lake |
| প্রধান জলধারা | subsurface from the ocean |
| প্রধান বহির্গামী জলধারা | evaporation only |
| নিষ্কাশন অববাহিকা | 900 km² |
| অববাহিকার দেশসমূহ | Djibouti |
| সর্বোচ্চ দৈর্ঘ্য | 10 km |
| সর্বোচ্চ প্রস্থ | 7 km |
| পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল | 54 km² |
| গড় গভীরতা | 7.4 m |
| সর্বোচ্চ গভীরতা | > 20 m |
| পানির আয়তন | 400 million m³ |
| পৃষ্ঠতলীয় উচ্চতা | -153 m (-502 ft) (below sea level) |
| উপনিবেশসমূহ | Randa (25 km northeast) |
আসাল হ্রদ জিবুতিতে অবস্থিত একটি লবণাক্ত পানির হ্রদ। এটি সমুদ্র সমতলের ১৫৩ মিটার নীচে অবস্থিত এবং আফ্রিকার নিম্নতম বিন্দু। জিবুতির রাজধানী জিবুতি শহর থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে আফ্রিকার সবচেয়ে শুষ্ক ও উষ্ণ অঞ্চলে 'আসাল হ্রদ অবস্থিত। পৃথিবীপৃষ্ঠের আগ্নেয় কর্মকাণ্ডের ফলে ভূ-পৃষ্ঠের উত্থান পতনের কারণে প্রায় ১০ থেকে ৪০ লক্ষ বছর আগে হ্রদটি বর্তমান রূপ পায়। গবেষণা থেকে দেখা গেছে যে, আরও আগের একটি ভৌগোলিক যুগে হ্রদটি সমুদ্র সমতলে অবস্থিত ছিল। হ্রদের আশেপাশের এলাকায় এখনও ভূমির চ্যুতি ও আগ্নেয় কর্মকাণ্ড বিরাজমান। সর্বশেষ ১৯৭৮ সালে এরকম ঘটনা ঘটেছিল। লবণাক্ত পানির হ্রদ বলে 'আসাল হ্রদের আশেপাশে কোন বড় লোকালয় বা অর্থনৈতিক কাজকর্ম গড়ে ওঠেনি। অবশ্য সাম্প্রতিক দশকগুলিতে জিবুতিতে শক্তি সরবরাহের উদ্দেশ্যে হ্রদের আশেপাশে কিছু ভূ-উত্তাপ সংগ্রহকারী কূপ খনন করা হয়েছে।