আল ইনশিরাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

০০১. আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
০০২. আমি লাঘব করেছি আপনার বোঝা,
০০৩. যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
০০৪. আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
০০৫. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
০০৬. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
০০৭. অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
০০৮. এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।