আলাপ:শেখ মুজিবুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


জীবনী উইকিপ্রকল্প
জীবনী উইকিপ্রকল্প
শেখ মুজিবুর রহমান নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, নিবন্ধটিকে আরো উন্নত করে তুলতে আমাদেরকে সাহায্য করুন। যদি আপনি অংশগ্রহণ করতে চান তবে প্রকল্প পাতায় যান।

জীবনী উইকিপ্রকল্প - আজ ও আগামীর বাঙালি পাঠকের জন্য শ্রেষ্ঠ জীবনী বিষয়ক তথ্যসূত্র গড়ে তোলার লক্ষ্যে

??? এই নিবন্ধটির গুরুত্ব এখনও মূল্যায়িত হয়নি।
??? এই নিবন্ধটির গুণমান এখনও মূল্যায়িত হয়নি।

এই নিবন্ধের প্রথম লেখকদের উদ্দ্যেশে লিখছি, আমি আগের তত্ত্ব গুলোর শুধু অল্প কিছু ডিলিট করেছি। তাছাড়া আর সব কিছু জায়গামতো Paste করে দিয়েছি... ধন্যবাদ। মুনতাসির

With due respect, বঙ্গবন্ধু একটি খেতাব যা ১৯৬০ এর শেষে দেয়া হয়, এটি তাঁর নাম না। কাজেই শেখ মুজিবুর রহমানকে নিবন্ধের মধ্যে "বঙ্গবন্ধুর পিতা ..." এভাবে সম্বোধন না করে "শেখ মুজিবের পিতা ..." এভাবে সম্বোধন করা উচিৎ। তা ছাড়া "পাকিস্তান আমলে বঙ্গবন্ধু" এই শিরোনামের বদলে "পাকিস্তান আমলে শেখ মুজিব" এটা বাঞ্ছনীয়, কারণ পাকিস্তান আমলের শুরুতে তাঁর এই উপাধি ছিল না। এটা ছোট্ট একটা টেকনিকাল পয়েন্ট, কিন্তু এই পরিবর্তনটা করতে অনুরোধ করছি ... উপাধির বদলে নাম ব্যবহার করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৭, ২৮ জুন ২০০৬ (UTC)


পারিবারিক পরিচিতির ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুর জায়গায় শেখ মুজিব করে দিয়েছি। সেই সাথে কলকাতায় বঙ্গবন্ধুর জায়গায় কলকাতায় শেখ মুজিব করে দিয়েছি। কিন্তু পাকিস্তান আমলে বঙ্গবন্ধু এর জায়গায় আমার মনে হয় না পরিবর্তন করা দরকার। কারণ তাকে বঙ্গবন্ধু বলা হয় পাকিস্তান আমলে তার প্রায় সকল কর্মকান্ডের জন্য। তাই ঐ অংশ টুকু পরিবর্তন করলাম না। .......... ধন্যবাদ। মুনতাসির(আলাপ |অবদান

ইহাইয়া না ইয়াহিয়া, আওয়ামি না আওয়ামী হবে?--রিয়াদ ০৫:৫১, ১৫ আগস্ট ২০০৬ (UTC)

ইয়াহিয়া তো বটেই, আর আওয়ামী বানানটাই তো দলটি ব্যবহার করে, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫২, ১৫ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] ৮ বঙ্গবন্ধু ও অন্যান্য নেতৃবৃন্দ

এই অনুচ্ছেদের তাৎপর্য কী? এটা শেখ মুজিবুর রহমানের উপরে নিবন্ধ - অপ্রাসঙ্গিক ভাবে অন্যদের টেনে আনার কোনই দরকার নাই। দ্বিতীয়তঃ, বঙ্গবন্ধু শব্দটি শেখ মুজিবুর রহমানের নামের অংশ না, এটা একটা খেতাব বা উপাধি, এবং এটাকে বিশেষ্য হিসাবে ব্যবহার করা কোন অবস্থাতেই বাঞ্ছনীয় না। কাজেই ব্যক্তি হিসাবে উনাকে সম্বোধন করার সময় নাম ব্যবহার করা উচিৎ। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৭, ১৬ আগস্ট ২০০৬ (UTC)


    • বঙ্গবন্ধু উপাধিতে শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, জনাব তোফায়েল আহমেদ কর্তৃক।---(সুলতানা)

[সম্পাদনা] ভারত ও পাকিস্তান পৃথক হয়ে যাওয়ার পর কলকাতায় ভয়ানক হিন্দু-মুসলিম দাঙ্গা হয়

ভারত ও পাকিস্তান পৃথক হয়ে যাওয়ার পর কলকাতায় ভয়ানক হিন্দু-মুসলিম দাঙ্গা হয়।-এই বাক্যের তথ্য সূত্র কি???? কলকাতায ১৯৪৬-৪৭ দাঙ্গা হয়। ভারত বুভাগের আগে, পরে নয়। জয়ন্ত নাথ ০৮:১০, ৭ এপ্রিল ২০০৮ (UTC)

তথ্যসূত্র অনুযায়ী পরের বদলে "পৃথক হওয়ার সময়ে" যোগ করেছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৪২, ৭ এপ্রিল ২০০৮ (UTC)
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম