আলাপ:প্রধান পাতা
এছাড়া নির্দিষ্ট কোনো মতামত প্রকাশে ও কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে দেখুন আলোচনাসভা।
পুরোনো আলোচনার সংগ্রশালা |
|
|---|---|
| সংকলন ১ | |
[সম্পাদনা] প্রথম পাতার নির্বাচিত নিবন্ধ
ভারতের নিবন্ধটি অনেকদিন ধরে প্রথম পাতায় আছে। আমাদের আরো নির্বাচিত নিবন্ধ তৈরী করা দরকার ছিলো, তা হয়নি, তবে প্রথম পাতার বৈচিত্র্য আনার জন্য হলেও ভারতের নিবন্ধটি পাল্টে বাংলাদেশের নিবন্ধটি অন্তত আগামী ৩ সপ্তাহের জন্য আনার প্রস্তাব রাখছি। কারো আপত্তি না থাকলে আজকেই প্রথম পাতায় নিবন্ধটি আনতে চাই। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩৬, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত। আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিশেষ দিন। আজই প্রস্তাবিত পরিবর্তন আনার অনুরোধ। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:৪৫, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
-
- থাকুক। তবে আমার মতে ঘুরে ফিরে বাংলাদেশের পাশাপাশি সবগুলোই রাখা হোক। ভাষাবিজ্ঞান অনেক দিন থেকেই নেই। এই মাসটা বাংলাদেশ রেখে জানুয়ারিতে ভাষাবিজ্ঞান রাখলে তা বৈচিত্র আনবে। — তানভির • আলাপ • ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- আমারও কোনো আপত্তি নেই, তবে ২৬ শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উৎযাপিত হয়। তখন দুই দিনের জন্য যেন রাখা হয়। এর পর আমরা আর একটা কাজ করেত পারি, যে কটি নির্বাচিত নিবন্ধ আছে এই গুলি যাতে সাইক্লিক অর্দারে প্রতি দিন পরিবর্তণ হলে ভালো হয়। এটার ও মতামত চাই।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:০৮, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- থাকুক। তবে আমার মতে ঘুরে ফিরে বাংলাদেশের পাশাপাশি সবগুলোই রাখা হোক। ভাষাবিজ্ঞান অনেক দিন থেকেই নেই। এই মাসটা বাংলাদেশ রেখে জানুয়ারিতে ভাষাবিজ্ঞান রাখলে তা বৈচিত্র আনবে। — তানভির • আলাপ • ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
ঠিক আছে, তাহলে পাল্টে দেয়া হোক --- তানভিরকে অনুরোধ করবো বাংলাদেশের ভুক্তিটি প্রথম পাতায় দেয়ার জন্য।
চক্রক্রমে নিবন্ধ দেয়া দরকার তো বটে। আপাতত প্রস্তাব দেই, ১৬-৩১ ডিসেম্বর বাংলাদেশ, ১ জানুয়ারি-২৫ জানুয়ারি ও ২৮ জানুয়ারি - ২৮ ফেব্রুয়ারি ভাষাবিজ্ঞান, ২৬-২৭ জানুয়ারি ভারত -- এভাবে আপাতত থাকুক। আরো গুটিকয় নিবন্ধ নির্বাচিত নিবন্ধ হলে বাকিগুলো এই চক্রতালিকায় যোগ করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২০, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
-
- বাংলাদেশ নিবন্ধটিতে, নির্বাচিত নিবন্ধ হবার পরও কিছু কাজ হয়েছে, তাতে যদি নির্বাচিত নিবন্ধের গুণাগুণ নষ্ট না হয়, তবে কেন নয়? আর, আমি ইতোমধ্যে চর্যাপদ নিবন্ধটি পর্যালোচনা প্রায় সম্পন্ন করে এনেছি। ওটাকে এখনই ভালো নিবন্ধের কাতারে সামিল করা যায়। অন্য কেউ দ্রুত রিভিউ করে ওটাকে নির্বাচিত নিবন্ধের কাতারেও সামিল করে দিতে পারবেন তাহলে। আমরা আসলে নিয়মিত সদস্যদের থেকে দুই বা তিন সদস্যের একটা দল গঠন করে প্রস্তাবিত ভালো নিবন্ধ, প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধে একটা জোরদার পর্যবেক্ষণ চালাতে পারি। তাহলে দ্রুত কিছু নির্বাচিত নিবন্ধ বের করে আনা যাবে। অ্যাঞ্জেলিনা জোলি প্রথম পাতায় থাকতে পারবে না এমনটা মনে হওয়ার কোনোই কারণ নেই। বরং ওটাকে ভালো এবং নির্বাচিত নিবন্ধ হওয়াসত্ত্বেয় পেছনে ফেলে রাখাটা আমাদের বাংলা উইকিপিডিয়ার একটি মাইওপিক সিদ্ধান্ত হবে বলেই মনে হয়। যদিও ইতোমধ্যে বেলায়েত ভাই আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, ভাষাভিত্তিক উইকিপিডিয়ায় ঐ জাতি-কেন্দ্রীক বিষয়বস্তুর প্রাধান্য থাকবে। কিন্তু তবুও, উইকিপিডিয়া একটি বিশ্বকোষ (বাংলাদেশ বা ভারত কিংবা বাংলাকোষ নয়), এবং বাংলা উইকিপিডিয়া এর একটি বাংলা সংস্করণ -একথা অস্বীকার করার কোনোই উপায় নেই। ...প্রধান পাতায় বাংলাদেশ নিবন্ধটি দেখার প্রত্যাশায় রইলাম...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৪৫, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- আমাদের এখন চারটি নির্বাচিত নিবন্ধ রয়েছে। ভাষাবিজ্ঞান, বাংলাদেশ, সত্যজিৎ রায় ও ভারত। এই চারটি নিবন্ধ, রাগিব ভাইয়ের প্রস্তাবমতো স্বয়ংক্রিয় ভাবে চক্রাকারে আবর্তিত করা যেতে পারে। আমার মনে হয়, প্রথম পাতায় একটি নিবন্ধ রাখার সময়কাল এক মাস হওয়া ভাল। কারণ, আমাদের হাতে নিবন্ধ বেশি নেই। চারটি নিবন্ধ দিয়ে আগামী চার মাস চালিয়ে এই সময়ের মধ্যে আরও কিছু নির্বাচিত নিবন্ধ তৈরি করে ফেলা দরকার। তানভির অ্যাঞ্জেলিনা জোলি প্রায় করে ফেলেছে। মঈনুল ভাই চর্যাপদ করে আনছে। আমি কলকাতা ও রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধদুটি হাতে নিচ্ছি। উল্লেখ্য, আগামী মে মাসে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ পূর্ণ হচ্ছে। তার আগে শেষ করে ফেলতে পারলে, মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুর রাখা যেতে পারে। ঢাকা নিবন্ধটি কেউ শেষ করে ফেলুন। কাজী নজরুল ইসলাম নিবন্ধটিও একটু পর্যালোচনা করে নির্বাচিত নিবন্ধ করা যায়। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:১৬, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- বাংলাদেশ নিবন্ধটিতে, নির্বাচিত নিবন্ধ হবার পরও কিছু কাজ হয়েছে, তাতে যদি নির্বাচিত নিবন্ধের গুণাগুণ নষ্ট না হয়, তবে কেন নয়? আর, আমি ইতোমধ্যে চর্যাপদ নিবন্ধটি পর্যালোচনা প্রায় সম্পন্ন করে এনেছি। ওটাকে এখনই ভালো নিবন্ধের কাতারে সামিল করা যায়। অন্য কেউ দ্রুত রিভিউ করে ওটাকে নির্বাচিত নিবন্ধের কাতারেও সামিল করে দিতে পারবেন তাহলে। আমরা আসলে নিয়মিত সদস্যদের থেকে দুই বা তিন সদস্যের একটা দল গঠন করে প্রস্তাবিত ভালো নিবন্ধ, প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধে একটা জোরদার পর্যবেক্ষণ চালাতে পারি। তাহলে দ্রুত কিছু নির্বাচিত নিবন্ধ বের করে আনা যাবে। অ্যাঞ্জেলিনা জোলি প্রথম পাতায় থাকতে পারবে না এমনটা মনে হওয়ার কোনোই কারণ নেই। বরং ওটাকে ভালো এবং নির্বাচিত নিবন্ধ হওয়াসত্ত্বেয় পেছনে ফেলে রাখাটা আমাদের বাংলা উইকিপিডিয়ার একটি মাইওপিক সিদ্ধান্ত হবে বলেই মনে হয়। যদিও ইতোমধ্যে বেলায়েত ভাই আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, ভাষাভিত্তিক উইকিপিডিয়ায় ঐ জাতি-কেন্দ্রীক বিষয়বস্তুর প্রাধান্য থাকবে। কিন্তু তবুও, উইকিপিডিয়া একটি বিশ্বকোষ (বাংলাদেশ বা ভারত কিংবা বাংলাকোষ নয়), এবং বাংলা উইকিপিডিয়া এর একটি বাংলা সংস্করণ -একথা অস্বীকার করার কোনোই উপায় নেই। ...প্রধান পাতায় বাংলাদেশ নিবন্ধটি দেখার প্রত্যাশায় রইলাম...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৪৫, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
-
- বাংলাদেশ নিবন্ধটাকে আর একটু ব্রাশআপ করা দরকার। মানে অনেকদিন আগে লেখা ও অনেকদিন আগের নির্বাচিত নিবন্ধ। লেখাটা ভালই, কিন্তু আর একটু ভালো করলে ভালো হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৩, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- বাংলাদেশ পাতায় কয়েকটি লাল লিঙ্ক দেখছি। সেগুলি ভরতে হবে। তাছাড়া তথ্য তো আপডেটেডই মনে হল। --অর্ণব দত্ত (আলাপ) ১০:২৩, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- আমিও জয়ন্তদার সাথে চারটি নির্বাচিত নিবন্ধগুলিকে সাইক্লিক অর্ডারে প্রথম পাতায় দেয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করছি। আগামী চার মাসের মধ্যে আরও কয়েকটি নিবন্ধকে নির্বাচিত করা জরুরী হয়ে পড়েছে। তানভির ভাই, অর্ণবদা, মইনুল ভাই কয়েকটি নিবন্ধকে নির্বাচিত করার উদ্যোগ নিয়েছেন, এগুলো দ্রুত সেরে ফেলা হোক। আমিও এমা ওয়াটসন নিবন্ধটিকে নির্বাচিত করার চেষ্টা করছি। – তানভির মোর্শেদ (আলাপ) ০৫:২০, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
- বাংলাদেশ নিবন্ধটাকে আর একটু ব্রাশআপ করা দরকার। মানে অনেকদিন আগে লেখা ও অনেকদিন আগের নির্বাচিত নিবন্ধ। লেখাটা ভালই, কিন্তু আর একটু ভালো করলে ভালো হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৩, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
পশ্চিমবঙ্গের জেলা নিবন্ধটি সর্বাঙ্গসুন্দর। এটিকে প্রথমে ভাল ও পরে নির্বাচিত নিবন্ধে উন্নীত করতে বেশি কষ্ট করতে হবে বলে মনে হচ্ছে না। কেউ একটু পর্যালোচনার ভার নিলেই হয়ে যাবে। কোনো সহৃদয় অবদানকারী যদি কাজটিতে হাত দেন, তবে উপকার হয়। --অর্ণব দত্ত (আলাপ) ১০:২৪, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
২১শে ফেব্রুয়ারী যেহেতু আন্তর্যাতিক মাতৃভাষা দিবস সেহেতু এই মাসে প্রথম পাতার জন্য বাংলাভাষা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধীয় কোন নিবন্ধ এবং ২৬শে মার্চ যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস সেহেতু মার্চ মাসের প্রথম পাতার নিবন্ধ হিসাবে বাংলাদেশ নিবন্ধটি নির্বাচন করা উচিত।--RIPENDIL (আলাপ) ০৯:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] এখন উইকিপিডিয়া দরকার আপনাকে
প্রধান পাতায় "এখন উইকিপিডিয়া দরকার আপনাকে" বাক্যাংশে "উইকিপিডিয়ার" সম্বন্ধপদ সম্বলিত শব্দটি আবশ্যক। Faizul Latif Chowdhury (talk) ০২:২৪, ১১ ডিসেম্বর ২০০৯ (UTC)
- ফয়জুলভাই, এটা সম্ভবত মেটার ফান্ড রেইজিং-এর বিজ্ঞাপনী মেসেজ, তাই না? সেক্ষেত্রে এটা এডিট করতে হলে এখন আবার মেটাতে জানাতে হবে হয়তো। বেলায়েত ভাই এ বিষয়ে ভালো বলতে পারবেন। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ০৩:২৩, ১১ ডিসেম্বর ২০০৯ (UTC)
- বার্তাগুলো যখন বাংলা করা হয়। তখন বেশ কিছুদিন রাখা হয়েছিল এর অনুবাদ এবং বানান রিভিউ করার জন্য। সে সময় পরেই বার্তাগুলো সাইটনোটিশে যুক্ত করা হয়েছে। ফলে এখন এ বার্তা পরিবর্তনের সুযোগ কম। ফয়জুল ভাইয়ের পরিমান বানান সংক্রান্ত বার্তা পাবার পর আমি ওদের ইমেইল করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায় নি। আর যেহেতু বার্তাগুলো কেন্দ্রীয় ভাবে ব্যবস্থাপনা করা হয়, তাই আমরা সাইট থেকে তা পরিবর্তন করতে পারবো না। আশা করবো ভবিষ্যতে বার্তা অনুবাদ করা এবং রিভিউ করার জন্য স্বেচ্ছাসেবক ডাক দিলে এ কাজে আরও বেশি স্বেচ্ছাসেবক এ কাজে যুক্ত হবেন, এবং সতর্কতার সাথে বানান যাচাইয়ের মাধ্যমে এ ধরণের ভুল ভবিষ্যতে এড়ানো সম্ভব হবে। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৯, ১১ ডিসেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] প্রবেশদ্বারের লিংক
প্রথম পাতায় নিচের বিষয়গুলোতে প্রবেশদ্বারের লিংক দেওয়া আছে, কিন্তু প্রবেশদ্বারগুলো বর্তমানে রক্ষণাবেক্ষণ ও হালনাগাদের অভাবে তথৈবচ অবস্থায়। তাই তা ভাবমূর্তি বাড়াবে না বরং কমাবে। তাই প্রবেশদ্বারের লিংক না দিয়ে শুধু বিষয়শ্রেণীর লিংক কী দেওয়া যায়? বিষয়শ্রেণী এবং উপবিষয়শ্রেণীগুলোই কিন্তু সে সম্পর্কিত নিবন্ধের একটা তালিকা দিতে যথেষ্ট। — তানভির • আলাপ ↑ অবদান ↓ ১০:১০, ১২ ডিসেম্বর ২০০৯ (UTC)
[সম্পাদনা] 21 FEBRUARY
আজ ২১শে ফেব্রুয়ারী সম্পরকীয় পাতা নেই কেন?59.97.176.178 (talk) ১৪:২০, ২১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
- একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাতাটি দেখুন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:২৬, ২১ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] Image
ছবিগুলি দেওয়ার পর (ছবি) বা (pictured) লেখা হোক।Mzsabusayeed (আলাপ) ০৫:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
[সম্পাদনা] picture
Whose picture is this on main page Did You Know Series ?
[সম্পাদনা] তাজ মহল বাংলাদেশ
Please translate article Taj Mahal Bangladesh into Bengali.
done--RIPENDIL (আলাপ) ১৫:০০, ১৯ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] urgent: need contact info of (preferably admin) users
Hi, I am Ravi from Tamil Wiki. A press reporter from Calcutta wants to talk to someone from Bengali Wikipedia. Can I have contact numbers of any admin user please? Urgent. My id is ravidreams at gmail dot com . Thanks--Ravidreams (আলাপ) ১৬:০৩, ১৩ জুলাই ২০১০ (UTC)
- Hi Ravi, I just emailed you with my contact information. If you need someone physically in Bangladesh, you can contact Belayet who is probably on his way back to BD. --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪০, ১৩ জুলাই ২০১০ (UTC)
- On further thought, I think Jayanta (User:Jayantanth) would be the best person here to talk to a reporter from Kolkata, since Jayanta is in India/Kolkata. So, please get in touch with him. Alternatively, you can email any questions to me (I sent you my info). --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৪, ১৩ জুলাই ২০১০ (UTC)
Hi Ragib, jayantanth. Thanks for your mails. Forwarded them to the reporter. I found it tough to decide where to leave this message ( I can't read bengali script ) May be you can create a embassy page for interwiki communication and also provide contact numbers and emails for situations like this. See the embassy pages in left sidebars of tamil, malayalam wikipedia. thanks again--Ravidreams (আলাপ) ১৭:০৬, ১৩ জুলাই ২০১০ (UTC)
- Great idea. We actually have a listing at the meta wiki page on embassy m:Embassy#B where Belayet and I are listed. I just started the local embassy page. In the mean time, you can add me or Belayet on Twitter or other networks to have a quicker response. --রাগিব (আলাপ | অবদান) ১৭:২৯, ১৩ জুলাই ২০১০ (UTC)
http://www.telegraphindia.com/1100714/jsp/frontpage/story_12681775.jsp --Ravidreams (আলাপ) ১০:৫৮, ১৫ জুলাই ২০১০ (UTC)
[সম্পাদনা] Bengali version of Tolkien's 'The Lord of the Rings'
(I tried to write in Bengali script, but something is wrong, I failed, even after 'creating an account'. Hence writing in English)
Anybody who is interested in a Bengali version (and fully illustrated with bengali maps and captions!) of Tolkien's epic 'The Lord of the Rings' - have a look at the site www.elrondslibrary.fr
Any questions, pl feel free to contact me (spchatterjee@stollbergindia.com)
- If you want to write Bangla, please install a Bangla typing tool. I recommend using Avro since that's the easiest to use. Our built in phonetic keyboard is temporarily disabled due to a software upgrade issue. So, please get Avro from http://www.omicronlab.com and use it to write Bangla. Please let me know if you need any help. If you are in Kolkata, then probably Jayantada can provide you further help. With regards, --রাগিব (আলাপ | অবদান) ০৬:৪১, ১৫ জুলাই ২০১০ (UTC)
Thanks, Ragib, let me try and I shall come back if I need any help! :)শানতি --15 July 12:27 pm IST
[সম্পাদনা] উইকিপিডিয়ার প্রধান পাতার শিরোনাম চিত্র
মাননীয় প্রশাসকবৃন্দ, আমি উইকিপিডিয়ার প্রধান পাতায় ব্যবহৃত শিরোনাম হিসেবে একটি নতুন ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করেছি। আপনি এবং অন্যান্য প্রশাসকদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একবার ওটিকে প্রধান পাতায় রাখার কথা বিবেচনা করতে পারেন। এই ছবিটি ডিজাইন করতে আমি ব্যবহার করেছি সপ্তক নামে একটি ফন্ট যা সম্পূর্ণ আমার তৈরি করা এবং যেকোন রকম লাইসেন্সের আওতামুক্ত। ফন্টটির সামান্য কিছু খুঁত থাকায় এবং কয়েকটি যুক্তাক্ষর অসম্পূর্ণ থাকায় সেটি ইন্টারনেটে প্রকাশ করিনি। আর ছবিটি বানানোর জন্য কেবল মাইক্রোসফট পেইন্টে গিয়ে টেক্সট বক্স খুলে ওই ফন্টে লেখাটি লিখেছি এবং PNG ফাইল হিসেবে সংরক্ষণ করেছি। আপনাদের ছবিটি পছন্দ হলে আপনারা এটিকে রাখার কথা ভেবে দেখতে পারেন। এই ছবিটিতে "উইকিপিডিয়া" শব্দটির প্রতিটি অক্ষরের ধারগুলি খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং বর্তমান ছবিটি থেকে ছবিটি খুব সামান্যই বড়। এছাড়াও আমার মতে ফন্টফেসটাও বর্তমান ফন্টটির থেকে সুন্দর। -তৃণাঞ্জন (আলাপ) ০৩:৫১, ১১ নভেম্বর ২০১০ (ইউটিসি)
- আমি পরীক্ষামূলক ভাবে প্রধান পাতায় ছবিটি বসিয়ে প্রিভিউ দিয়ে দেখলাম। প্রস্তাবিত ছবিটি বর্তমান ছবির তুলনার বেশ স্পষ্ট এবং আকারে বড়। আমার মতে ছবিটি ব্যবহার করা যেতে পারে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৩৭, ১১ নভেম্বর ২০১০ (ইউটিসি)
[সম্পাদনা] Invite to WikiConference India 2011
| Hi প্রধান পাতা,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
As you are part of WikiMedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions. We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
|---|
[সম্পাদনা] Article requests
Hi! I would like for somebody to make Bengali language stub articles about the following subjects:
- en:Detroit Public Schools -> ডেট্রয়েট পাবলিক স্কুল্স
- en:Detroit Metropolitan Wayne County Airport
- en:New York City Department of Education -> নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনে
en:Dum Dum -> দমদম
Thank you WhisperToMe (আলাপ) ১৯:৪২, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
Please forward to revelent folks in the community. If you want the bot to do the job please sign up at [১] --Naveenpf (আলাপ) ০৫:০৮, ৬ আগস্ট ২০১১ (ইউটিসি)
- Ok - Do you know of any individuals who would be interested? Thanks WhisperToMe (আলাপ) ০১:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] Persian Wikipedia
Hello! please add fa.wikipedia.org (Persian Wikipedia) to interwikis, Persian Wikipedia has more than 160,000 articles now and of course Farsi language (فارسی) is famous in the subcontinent. Faramarz (আলাপ) ১৭:১৭, ২৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)
[সম্পাদনা] না ফেরার হ্রদ (Lake of no Return )
Lake of no return বা ‘না ফেরার হ্রদ’ ভারত মায়ানমার সীমান্তে মায়ানমারের ‘পাংসাউ’ গ্রামের দক্ষিণে পাংসাউ গিরিপথে অবস্থিত। ভারতের অরুণাচল প্রদেশের চাংলাং জেলার নাম্পং শহর থেকে এর দূরত্ব ১২ কিলোমিটার। হ্রদটির দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার এবং প্রস্থ সর্বাধিক ৮০০ মিটার। এই এলাকায় তাংসা উপজাতিদের বাস। ভারত মায়ানমার সম্পর্ক উন্নয়নের পর এই স্থানটি একটি ভ্রমণোপযোগী স্থানে পরিণত হয়েছে।
কিংবদন্তীঃ এই স্থানকে ঘিরে অনেক কিংবদন্তী প্রচলিত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর একাধিক বিমান এই লেকে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং ধ্বংসপ্রাপ্ত হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই মায়ানমার থেকে একদল জাপানী সৈনিক দেশে ফেরার সময় পথ হারায় এবং এই লেকের কাছে মৃত্যুবরণ করে। এই লেককে ঘিরে আরো ঘটনা ঘটেছে। লেডো রোড তৈরীর সময় কিছু আমেরিকান সৈনিককে লেক জরিপ করার জন্য পাঠানো হয়েছিল। তাদেরও সেখানে রহস্যময় মৃত্যু হয়। এখানেই ১৯৪২ সালে পলায়নপর কিছু বৃটিশ সেনা চোরাবালির কবলে পড়ে মারা যায়। এসব কারনেই এই হ্রদটি Lake of no return বা ‘না ফেরার হ্রদ’ নামে পরিচিত হয়ে পড়েছে।
তথ্যসূত্রঃ http://en.wikipedia.org/wiki/Lake_of_No_Return
[সম্পাদনা] আপনি জানেন কি... সংক্রান্ত
আজকের আপনি জানেন কি...-তে দেখলাম ...একাডেমি পুরস্কার বিজয়ী আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলর সাতজনকে মোট আট বার বিয়ে করেছিলেন, এবং বর্তমানেও তিনি কারো সাথে বিবাহিত নন? ভুক্তিটি। লিজ টেলর আজ বেশ কয়েকমাস হল মারা গেছেন। তাই বর্তমানে তিনি কারো সাথে বিবাহিত নন কথাটি অবান্তর।
সংশোধনের অনুরোধ জানাচ্ছি।-Pasaban (আলাপ) ০৮:০০, ৯ মার্চ ২০১২ (ইউটিসি)