আলাপ:ঢাকা কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| এই পাতাটি ঢাকা কলেজ-এর আলোচনার জন্য আলাপ পাতা | |||
|---|---|---|---|
|
|
||
|
ঢাকা কলেজ নিবন্ধটি একটি ভাল নিবন্ধ প্রার্থী নিবন্ধ হিসাবে বিভাগে মনোনয়ন দেয়া হয়েছিল, কিন্তু নিবন্ধটি এখনোও ভাল নিবন্ধের গুণাবলীর অভাব রয়েছে। নিবন্ধটির মান উন্নয়নের জন্য নিচে পর্যালোচনার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। পর্যালোচনার সাথে কোনো দ্বিমত থাকলে পূনঃমূল্যায়ন করার অনুরোধ করা যেতে পারে। Reviewed version: ত্রুটি: অবৈধ সময় |
[সম্পাদনা] ভালো নিবন্ধের পর্যালোচনা
ঢাকা কলেজ নিবন্ধটিতে প্রাথমিকভাবে আমি বানান ও সম্পাদনার কাজ করলাম এবং খানিকটা তথ্য সংগঠনের কাজ করলাম। আপাতত নিবন্ধটিতে যে ধরণের অস্পষ্টতা আছে বলে মনে হচ্ছে:
- কলকাতা বানানটিকে "কোলকাতা" লেখা আছে। বুঝতে পারছি না এটা কি ঐতিহাসিক বানান, নাকি বানান ভুল।
- নিবন্ধের ঐতিহাসিক পর্যালোচনাগুলো কি কপিরাইটমুক্তভাবে উল্লেখিত হয়েছে কিনা এসম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি। অবদানকারীদের থেকে এবিষয়ে নিশ্চয়তার অপেক্ষা করা যেতে পারে।
- নিবন্ধের তথ্যসূত্রগুলো বিস্তারিত নয়। যেমন: "2. ↑ দৈনিক প্রথম আলো, ০৯ সেপ্টেম্বর ২০০৭; পৃষ্ঠা:৮"-তে প্রকাশিত নিবন্ধের নাম কিংবা নিবন্ধকার/প্রতিবেদকের নাম উল্লেখ নেই। "7. ↑ পূর্ণেন্দুপত্রী, সেনেট হল, পৃ:৭৩-৭৪" আসলে কী? এটা কি সাময়িকী, নাকি প্রবন্ধ সংকলন, নাকি ঐতিহাসিক গ্রন্থ, সেটা পরিষ্কার না বিস্তারিত তথ্যের অভাবে। এরকম আরো বহু আছে। সেসকল ক্ষেত্রে "প্রকাশনা সংস্থা"র নাম, "লেখক বা নিবন্ধকার"-এর নাম, "নিবন্ধের নাম" উল্লেখ জরুরি মনে করছি। আর সম্ভব হলে "প্রকাশকাল", "সংস্করণ" ইত্যাদি উল্লেখের অনুরোধ করছি। খুব ভালো হয় যদি {{
citenews}}, {{citebook}} এবং {{citeweb}} টেমপ্লেটগুলো কাজে লাগানো যায়। - নিবন্ধের একমাত্র টেবিলটির কোনো ক্যাপশন নেই। তাছাড়া color tone বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি আছে (অন্যান্যরা সহমত হলে তা এভাবেই রাখা যেতে পারে)। তাছাড়া ওটাকে ফ্লোটিং অবস্থায় যে কোনো একপাশে (ডানে/বামে) সাজানো যেতে পারে।
- ঢাকা কলেজের ইতিহাস নিয়ে যত কথা আছে, বর্তমান ঢাকা কলেজ নিয়ে তার বিন্দুমাত্রও নেই। ঢাকা কলেজের বর্তমান দুর্বিষহ হাল, রাজনৈতিক হাল-হকিকত, শিক্ষার মানগত অবনতি -এসব বিষয়ে প্রচুর [ তথ্যসূত্র] থাকলেও তার উল্লেখ এই নিবন্ধে নেই। একুশ শতকের বিবরণ আরো বেশি বেশি দরকার।
- তথ্যছকে তথ্যের পরিমাণ আরো বাড়ানো যেতে পারে বর্তমান তথ্যগুলো দিয়ে।
আপাতত এই সমস্যাগুলো পাওয়া গেলো। মন্তব্য অথবা কার্যক্রম আশা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:০৯, ৩ অক্টোবর ২০১০ (ইউটিসি)
-
- নিবন্ধটি ২-৭ দিনতো দূরে থাক, ৫ মাসেও কাঙ্ক্ষিত সংশোধন-প্রপ্ত হয়নি। তাই আপাতত নিবন্ধটিকে ভালো নিবন্ধের প্রস্তাবনা থেকে বাদ দেয়া হলো। তবে উপর্যুক্ত সমস্যাগুলো সংশোধনস্বাপেক্ষে যেকোনোসময় নিবন্ধটি আবার ভালো নিবন্ধ করার প্রস্তাবনা রাখা যাবে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২১:৩৮, ১৬ এপ্রিল ২০১১ (ইউটিসি)