আলাপ:উইলিয়াম শেকসপিয়র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


জীবনী উইকিপ্রকল্প
জীবনী উইকিপ্রকল্প
উইলিয়াম শেকসপিয়র নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, নিবন্ধটিকে আরো উন্নত করে তুলতে আমাদেরকে সাহায্য করুন। যদি আপনি অংশগ্রহণ করতে চান তবে প্রকল্প পাতায় যান।

জীবনী উইকিপ্রকল্প - আজ ও আগামীর বাঙালি পাঠকের জন্য শ্রেষ্ঠ জীবনী বিষয়ক তথ্যসূত্র গড়ে তোলার লক্ষ্যে

অসম্পূর্ণ এই নিবন্ধের গুণমান অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
উচ্চ এই নিবন্ধটি উচ্চ-গুরুত্বপূর্ণ হিসাবে মূল্যায়িত হয়েছে।

[সম্পাদনা] বানান

শেক্সপিয়র বানানটা আগেকার দিনের অনুবাদে প্রচুর দেখতে পাওয়া যায়। হয়ত এখনও অনেক প্রচলিত। কিন্তু আমার মতে এটা ঠিক প্রতিবর্ণীকরণ নয়। তাহলে William-কে লিখতে হয় "উইলিয়ম" (এই বানানটাও আগে বেশ প্রচলিত ছিল)। Ear দিয়ে শেষ হওয়া যত শব্দ আছে, সবগুলিকে -ইয়র লিখতে হয়, যেমন year (বছর) হবে ইয়র, ear (কান)-ও হবে ইয়র, linear হবে লিনিয়র, dear (প্রিয়) হবে ডিয়র, fear (ভয়) হবে ফিয়র, ইত্যাদি। এসব চিন্তা করে শেক্‌সপিয়ার-ই সবচেয়ে ঠিক প্রতিবর্ণীকরণ মনে হয়।

আরেকটা ব্যাপার হল Shakespeare-এর Shakes-টাকে শেক্স লেখা, আমার মতে এটা "শেক্‌স" লিখলে ভাল। ক্স যুক্তবর্ণটা কেবল ইংরেজি বা অন্য ইউরোপীয় ভাষার x বর্ণের এক্স উচ্চারণটা প্রতিবর্ণীকরণের জন্য বরাদ্দ রাখা উচিত। অর্থাৎ লিনাক্স, বক্স, ফক্স, ফিক্স, কিন্তু ইলেকট্রনিক্‌স, জেনেটিক্‌স, ফিজিক্‌স, ইত্যাদি। এটা অবশ্য কেবলই একটা শৈলিগত নীতি, উচ্চারণে তেমন যাবে আসবে না। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:০৪, ২৯ ডিসেম্বর ২০০৮ (UTC)

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম