আলাপ:আসাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:অসম থেকে ঘুরে এসেছে)
[সম্পাদনা] নাম
আসাম নাকি অসম? অসম ব্যবহার করলে বিভ্রান্তির সম্ভাবনা আছে, কারন এর অর্থ not equal ও হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশে আসাম নামটিই প্রচলিত। বাংলা ভাষার পুরনো অনেক সাহিত্যেও আসাম বানানটি ব্যবহার করতে দেখেছি। --Ragib 21:06, ৩ এপ্রিল ২০০৬ (UTC)
- ভারতে মনে হয় অসম" প্রচলিত। যেহেতু এটি ভারতীয় অঙ্গরাজ্য, তাই "অসম" preference পেতে পারে। দরকার হলে পরে diambiguate করে নেব। --- 210.4.69.5 21:44, ৩ এপ্রিল ২০০৬ (UTC)
-
- আসাম নাকি অসম? সরকারীভাবে এই রাজ্যের নাম হল আসাম (ইংরাজী - ASSAM)। প্রচলিত অসমিয়া ভাষায় এটিকে উচ্চারণ করা হয় অহম বলে, যেটাকে রোমানাইজেশন করা হয় "Oxom" (নামের উৎপত্তির ওপর এটি পড়তে পারেন। বর্তমান রাজ্য সরকার একবার নামটি সরকারী ভাবে বদলানোর চেষ্টা করেছিল। সেই সম্বন্ধে কিছু খবর দেখতে পাবেন এখানে। কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতিবাদের মুখে পড়ে সরকার নাম বদলানো থেকে বিরত থাকে। যদিও কলকাতার সংবাদপত্রগুলো আসাম না লিখে অসম লেখে, তবুও আমার মনে হয় যে অসম প্রবন্ধটিকে আসাম-এ মুভ করা উচিত। ধন্যবাদ। শোভন ১১:৩০, ১৭ জুন ২০০৮ (UTC)
-
-
- আসাম ই ঠিক। আমি রাগিব ও শোভনের সঙ্গে একমত।এখানের বাঙালীরা আসাম ই বলেন। জয়ন্ত নাথ ১২:০৮, ১৭ জুন ২০০৮ (UTC)
-

