আলাক্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এই পাতাটি উইকিসংকলনে স্থানান্তরের যোগ্য। যদি পাতাটিকে সম্পাদনা করে একটি বিশ্বকোষীয় নিবন্ধে পরিণত করা সম্ভব হয়, অনুগ্রহ করে তা করুন এবং এই বার্তাটি সরিয়ে দিন। অন্যথায় আপনি এ নিবন্ধকে উইকিসংকলনে উপস্থাপনের জন্য সম্পাদনা করতে পারেন। উইকিসংকলনের কোনো প্রশাসক অচিরেই পাতাটিকে সেখানে স্থানান্তর করে নেবেন।
|
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
- ০০১. পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
- ০০২. সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
- ০০৩. পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,
- ০০৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,
- ০০৫. শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।
- ০০৬. সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
- ০০৭. এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
- ০০৮. নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।
- ০০৯. আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
- ০১০. এক বান্দাকে যখন সে নামায পড়ে?
- ০১১. আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
- ০১২. অথবা খোদাভীতি শিক্ষা দেয়।
- ০১৩. আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
- ০১৪. সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
- ০১৫. কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
- ০১৬. মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
- ০১৭. অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
- ০১৮. আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে
- ০১৯. কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।