আলপনা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| এই নিবন্ধটির উদাহরণ ও বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গি অনেকটাই প্রাথমিকভাবে একটি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করছে এবং কোনো বিশ্বজনীন বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়নি। অনুগ্রহ করে এই নিবন্ধটি উন্নয়ন করুন এবং আলাপ পাতায় এই সমস্যার আলোচনা করুন। |
আল্পনা বা আলপনা বা আলিপনা হল লেপন করে করা কারুকার্য; সাধারণত একটি (বা দুটি) রঙের সহজ বিমূর্ত(abstract) রেখাচিত্র। বাড়ির চৌকাঠে, আঙিনায়, বিয়ের পিঁড়িতে, হিন্দু পূজা মণ্ডপে ইত্যাদি জায়গায় সাদা আল্পনার খুব চল আছে। এটি মূলত ক্ষণস্থায়ী লোকশিল্প। সমাজজীবনে প্রচলিত নানাবিধ অনুষ্ঠান ও গৃহসজ্জার জন্য আলপনা অঙ্কন করা হয়।
বাংলার আলপনায় চিরাচরিতভাবে ভিজে চালগুঁড়া সাদা রং হিসাবে ব্যবহার হয়। এছাড়া তেল-সিঁদুর লাল, এবং হলুদবাটা হলদে রং হিসাবে ব্যবহার হতে পারে। সাধারণত চালের গুড়ার পিটালীর মধ্যে ছোট এক টুকরো কাপড় কিংবা পাটের টুকরো ভিজিয়ে নিয়ে অনামিকা দিয়ে আলপনা আঁকা হয়। আলপনার ছবিগুলো পুরু রেখায় তৈরি ও দ্বিমাত্রিক। সাধারণত মেঝের উপরই আলপনা করা হয়। স্মরণাতীত কাল থেকেই বাংলার মহিলারা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানাদির উদ্দেশ্যেই আলপনার অনুশীলন করে আসছেন। মোটিফ হিসেবে আলপনায় আঁকা হয় পদ্ম, ধানের গুচ্ছ, বৃত্তায়িত রেখা, সূর্য, মই, লক্ষ্মীর পদচিহ্ন, মাছ, পান, শঙ্খলতা ইত্যাদি। বর্তমান যুগে মুসলমানেরাও বিবাহ ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে আলপনা অঙ্কন করে থাকেন।
অনেক পন্ডিতই ব্রত ও পূজার সঙ্গে সংশ্লিষ্ট আলপনাকে প্রাক-আর্য সময়কালর উৎপত্তি বলে চিহ্নিত করেন। একুশে ফেব্রুয়ারিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও মিনার সংলগ্ন সড়কগুলিতে আলপনা করা হয়। প্রচলিত রীতির আওতার মধ্যে থেকেও অনুষ্ঠান, পটভূমি ও শৈল্পিক কারুকার্যে আলপনার রূপভেদ লক্ষ করা যায়। আধুনিক আলপনার চারিত্রিক বৈশিষ্ট্য বিমূর্ত, আলংকরিক, ধর্মনিরপেক্ষ ও সামঞ্জস্যপূর্ণ।
[সম্পাদনা] তথ্যসূত্র
বাংলাপিডিয়া, বঙ্গীয় লোকসংস্কৃতি কোষ