আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ (ইংরেজি ভাষায়: Algerian War of Independence) ছিল ফ্রান্সের শাসনের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতার লড়াই । ১৯৫৪ থেকে ১৯৬২ পর্যন্ত এই যুদ্ধ চলে। ১৯৬২ সালের জুলাই মাসে ফ্রান্সের ঔপনিবেশিল শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন দেশ হিসেবে আলজেরিয়ার অভ্যুদয় হয়। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ ছিল কোন ইউরোপীয় শক্তি ও তার উপনিবেশের মধ্যে সংঘটিত দীর্ঘতম যুদ্ধ। যুদ্ধটি ফ্রান্সের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফ্রঁ দ্য লিবেরাসিওঁ নাসিওনাল (Front de Libération Nationale) বা আলজেরীয় জাতীয় স্বাধীনতা ফ্রন্ট শহর ও গ্রামাঞ্চলে এই গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেয়।
যুদ্ধে ৯০ লক্ষ আলজেরীয় অধিবাসীর প্রায় ৫ লক্ষ নিহত হন।