আর্নল্ড সমারফেল্ড
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| আর্নল্ড সমারফেল্ড Arnold Sommerfeld |
|
|---|---|
![]() আর্নল্ড ইয়োহানেস ভিলহেল্ম সমারফেল্ড (1935) |
|
| জন্ম | ৫ই ডিসেম্বর, ১৮৬৮ ক্যোনিগ্সবের্গ, পূর্ব প্রুশিয়া |
| মৃত্যু | ২৬শে এপ্রিল, ১৯৫১ মিউনিখ, জার্মানি |
| বাসস্থান | |
| জাতীয়তা | |
| ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠান | গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয় ক্লাউসটাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আখেন বিশ্ববিদ্যালয় ম্যুনিখ বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন ছাত্র | ক্যোনিগ্সবের্গ |
| পিএইচডি উপদেষ্টা | ফের্ডিনান্ড ফন লিন্ডারমান |
| পিএইচডি ছাত্রসমূহ | ভার্নার হাইজেনবার্গ ভোল্ফগাং পাউলি পেটার ডেবিয়ে হান্স বেটে কার্ল বেখার্ট লেওঁ ব্রিইয়ুয়াঁ, প্রমুখ |
| যেজন্য পরিচিত | ড্রুডে-সমারফেল্ড মডেল সূক্ষ্ম-সংগঠন ধ্রুবক সমারফেল্ড অভেদ সমারফেল্ড-কোসেল সরণ বিধি সমারফেল্ড-উইলসন কোয়ান্টায়ন |
| উল্লেখযোগ্য পুরস্কার | মাত্তেয়ুচ্চি পদক (১৯২৪) মাক্স-প্লাংক পদক (১৯৩১) লোরেন্ত্স পদক (১৯৩৯) ওয়েরস্টেড পদক (১৯৪৯) |
| স্বামী বা স্ত্রী | ইয়োহানা হপ্ফ্নার |
আর্নল্ড ইয়োহানেস ভিলহেল্ম সমারফেল্ড (জার্মান: Arnold Johannes Wilhelm Sommerfeld আনল্ট্ য়োহানেস্ ভ়িল্হেল্ম্ জ়মাফ়েল্ট্') ছিলেন একজন জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি পারমাণবিক ও কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের তত্ত্বের উন্নতি সাধন করেন। তিনি কোয়ান্টাম বলবিজ্ঞানে সুক্ষ্ম-সংগঠন ধ্রুবকের (fine-structure constant) অবতারণা করেন। এছাড়া তাঁর অনেক ছাত্র পরবর্তীকালে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রধান ব্যক্তিত্বে পরিণত হন।
সমারফেল্ড তৎকালীন পূর্ব প্রুশিয়ার রাজধানী কোনিগ্সবের্গে জন্ম নেন ও সেখানেই বেড়ে ওঠেন। তিনি কোনিগ্সবের্গ বিশ্ববিদ্যালয়ে গণিত অধ্যয়ন করেন এবং ১৮৯১ সালে ডক্টরেট ডিগ্রী নিয়ে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তিনি ডাভিড হিলবের্টের কিছু পাঠে অংশ নেন। পরবর্তীকালে তাঁরা ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হন। ডিগ্রীলাভের পর সমারফেল্ড গণিত চর্চা অব্যাহত রাখেন এবং গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়ে প্রভাবশালী গণিতবিদ ফেলিক্স ক্লাইনের অধীনে গবেষণায় রত হন। সমারফেল্ড ক্লাইনের সেরা ছাত্রদের একজন ছিলেন। তিনি গাণিতিক পদার্থবিজ্ঞানের একটি দুরূহ সমস্যা, জাইরোস্কোপের চলনের সমস্যাটির সমাধানে রত হন। শেষে তিনি সমস্যাটির একটি সুন্দর সমাধান দিতে সমর্থ হন, যা ১৮৯৭ থেকে ১৯১০ সাল পর্যন্ত প্রকাশিত হয় এবং গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান হিসেবে এটি স্বীকৃত।
১৯০০ সালে সমারফেল্ড আখেন কারিগরি বিশ্ববিদ্যালয়ের বলবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ১৯০৬ সালে তিনি ম্যুনিখ বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের চেয়ার নিযুক্ত হন। এই বিশ্ববিদ্যালয়েই তিনি ১৯৫১ সালে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষকতা করেন।
সমারফেল্ডের চারজন ছাত্র নোবেল পুরস্কার লাভ করেন - হাইজেনবের্গ, ডিবাই, পাউলি এবং বেটে। সমারফেল্ড নিজেও বহুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, তবে একবারও পুরস্কার পাননি।
