আরাগুয়াইয়া নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আরাগুয়াইয়া (পর্তুগিজ: Rio Araguaia রিউ আরাগুয়াইয়া') ব্রাজিলে একটি নদী। মাতু গ্রস্সু মালভূমিতে উৎপন্ন হয়ে এটি উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং ২২৫০ কিমি পথ পাড়ি দেয়ার পর তোকাতিন্স নদীর সাথে মিলিত হয়। আরাগুয়াইয়া মধ্যপথে কিছু এলাকার জন্য (আরাগুয়াইয়া ও রিউ জাভায়েস নামের) দুই ভাগে ভাগ হয়ে যায় এবং পরে আবার মিলিত হয়। এর ফলে বানানাল দ্বীপ নামের একটি বিরাট নদীবেষ্টিত দ্বীপের সৃষ্টি হয়েছে। নদীটি গোইয়াস ও মাতু গ্রস্সু রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণ করেছে। জলপ্রপাতের আধিক্যের কারণে নদীটি বাণিজ্যের কাজে ব্যবহার করা হয় না।