আরমানিটোলা
আরমানিটোলা পুরনো ঢাকার একটি স্থান। অনেক পূর্বে এখানে আর্মেনিয়ার অধিবাসী বা আর্মেনিয়ানরা থাকতেন, তাই এলাকাটির নামকরণ হয়ে যায় আরমানিটোলা। এখানে আর্মেনিয়ানদের স্থাপিত একটি আর্মেনীয় গীর্জা রয়েছে।
নামকরণ[সম্পাদনা]
পারস্যের সাফাভি শাসকরা ষোল শতকে পশ্চিমেরপাহাড়ি দেশ আরমানিয়া দখলের প্রেক্ষাপটেআরমানিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে।মোগলদের সমসাময়িক সময়ে ঢাকায় আরমানিয়ানদের আগমন ঘটে।ভাগ্য বদলের লক্ষ্যে ঢাকায় আসা আরমানিয়ানরা অল্পদিনের মধ্যেইপ্রভাবশালী হয়ে ওঠে। এখানে তাদের ব্যবসা বাণিজ্য দ্রুত বিস্তারেরমাধ্যমে তারা শহরের গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হয়। আঠারো শতকেইস্ট-ইন্ডিয়া কোম্পানির রমরমা ব্যবসা ছিল লবণ। এই লবণ উৎপাদনএবং বিতরণের জন্য কোম্পানির ঠিকাদারদের অধিকাংশ ছিলআরমানিয়ান। ব্যাবসায়িকে সাফল্যের কারণে আরমানিয়ান পরিবারআঠারো শতকে ঢাকয় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ঢাকাশহরের যে স্থানটিতে তারা শ্রেণীবদ্ধভাবে বসত শুরু করে সে স্থানটিআরমানিটোলা নামে পরিচিত। [১]
তথ্যসূত্র[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |