আরতি সাহা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরতি সাহা (১৯৩৭ - ২৩ আগস্ট ১৯৯৪) একজন ভারতীয় সাঁতারু । প্রথম এশীয় মহিলা সাঁতারু হিসাবে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন । তিনি প্রতিযোগিতা মূলক সাঁতারের শুরু করেন কলকাতার শোভাবাজারের হাটখোলা সুইমিং ক্লাব থেকে । তিনি প্রথমে যামিনী দাস এবং তার পরে বিখ্যাত সাঁতারু শচীন নাগের কাছে কোচিং নিয়েছিলেন । ১৯৫২ খ্রিস্টাব্দে হেলসিঙ্কি অলিম্পিকে তিনি সাঁতারু ডলি নাজিরের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ।
১৯৫৯ খ্রিস্টাব্দের ২৮ সেপ্টেম্বর তিনি ইংলিশ চ্যানেল পার হন । ফ্রান্সের ক্যালে থেকে ইংল্যান্ডের ডোভার পর্যন্ত দূরত্ব তিনি ১৬ ঘণ্টা ২০ মিনিট সময়ে অতিক্রম করেন । [১]
আরতি সাহা ১৯৬০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন । তিনি বিএনআর এ চাকরি করতেন । তাঁর স্বামী চিকিৎসক অরুণ গুপ্ত ।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ সংসদ বাঙালি চরিতাভিধান - দ্বিতীয় খন্ড - সাহিত্য সংসদ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |