আবদুল হাকিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল হাকিম
Replace this image male bn.svg
জন্ম ১৬২০
মৃত্যু ১৬৯০
জাতীয়তা বাংলাদেশী
বংশোদ্ভূত বাঙালি
নাগরিকত্ব বাংলাদেশ Flag of Bangladesh.svg
যে জন্য পরিচিত বাঙালি কবি
একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দেখুন আবদুল হাকিম (দ্ব্যর্থতা নিরসন)

আবদুল হাকিম (জন্ম: ১৬২০ - মৃত্যু: ১৬৯০) মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তিনি তাঁর রচিত বঙ্গবাণী কবিতার জন্য অধিক পরিচিত।

পরিচ্ছেদসমূহ

জন্ম ও জীবনী [সম্পাদনা]

আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলাসন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কবিতায় রয়েছে স্বদেশের ও স্বভাষার প্রতি তাঁর ছিল অটুট ও অপরিসীম প্রেম। তাঁর আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ‌‌ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালাশহরনামা। তিনি ১৬৯০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফারসিসংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তাঁর গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণীর লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তাঁর নূরনামা কাব্যে লিখেছিলেনঃ

যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

পুরস্কার ও সম্মাননা [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহি:সংযোগ [সম্পাদনা]

Wikisource-logo.svg
বাংলা ভাষার উইকিসোর্স বা উইকিসংকলনে এই নিবন্ধ বা অনুচ্ছেদ সম্পর্কিত মৌলিক রচনা রয়েছে: