আবদুর রাজ্জাক (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক আবদুর রাজ্জাক
জীবিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী
জাতীয়তা বাংলাদেশী
জাতি বাঙালি
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষা MA in Political Economics
শিক্ষা প্রতিষ্ঠান University of Dhaka

আবদুর রাজ্জাক (জন্ম: ১৯১৪ - মৃত্যু: ২৮ নভেম্বর, ১৯৯৯) বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী যিনি 'শিক্ষকদের শিক্ষক' হিসাবে অভিহিত হতেন। ১৯৭৫ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত করে।

পরিচ্ছেদসমূহ

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

আবদুর রাজ্জাক ১৯১৪ সালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার পারাগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্দুল আলি একজন পুলিস অফিসার ছিলেন। তিনি ঢাকার মুসলিম গভার্নমেন্ট হাই স্কুল থেকে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন।

কর্মজীবন[সম্পাদনা]

১৯৩১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৩৬ সালে প্রথম শ্রেণীতে মাস্টার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ প্রফেসর হ্যারল্ড লাস্কির অধীনে পিএইচডি করতে লন্ডন গমন করেন ; তবে হ্যারল্ড লাস্কি পরলোকগমন করায় তাঁর থিসিসি মূল্যায়ন করার মত কেউ নেই এইবিবেচনায় থিসিস জমা না-দিয়েই (অর্থাৎ কোনো ডিগ্রী ছাড়াই) দেশে প্রত্যাবর্তন করেন। প্ তিনি ১৯৭৫ সালে অবসর গ্রহণ করেন।

প্রকাশিত গ্রন্থ[সম্পাদনা]

প্রফেসর আবদুর রাজ্জাক অল্প কিছু প্রবন্ধ ছাড়া কিছুই রচনা না করলেও তার অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার কারণে কিংবদন্তির খ্যাতি অর্জন করেন। আহমদ ছফা তাকে নিয়ে "যদ্যপি আমার গুরু" নামে একটি বই রচনা করেছেন। এছাড়া সর্দার ফজলুল করিম তাঁর সাথে আলাপচারিতার ওপর ভিত্তি করে একটি বই লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজঃ অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা

চিত্রমালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]