আফগানিস্তানের রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


আফগানিস্তানে বর্তমানে একটি রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। ২০০১ সালে দেশটিতে মার্কিন আক্রমণের ফলে রাজনীতিতে পটপরিবর্তন আসে ও দেশটিতে নতুন সংবিধান গৃহীত হয়। ২০০৪ সালে দেশটিতে প্রথমবারের মত গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ফলাফলে হামিদ কারজাই দেশটির প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০৫ সালে দেশের দুই-কক্ষবিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচিত হন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদের নিযুক্ত করে বিচার বিভাগ গঠন করেন।