আন্নিয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্নিয়ান একটি বড় বাজেটের বাণিজ্যিক ভাবে সফল তামিল মনস্তাত্বিক থ্রিলার চলচ্চিত্র । এটি হচ্ছে প্রথম ভারতীয় চলচ্চিত্র যেটি ফরাসি ভাষায় ডাব করা হয় এবং সারা পৃথিবী জুড়ে ফরাসি ভাষাভাষী দেশগুলিতে মুক্তি দেওয়া হয় । সম্প্রতি কলম্বিয়া ট্রাইস্টার ফরাসি ডাবিংয়ের রাইট অধিগ্রহণ করেছে ।

এই চলচ্চিত্রটি ২০০৫ খ্রিস্টাব্দের ১০ জুন তারিখে মুক্তিলাভ করেছিল । এবং খুবই সফল ভাবে তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে ২৪০ দিন এবং কেরালাতে ১৫০ দিন চলেছিল । এই ছবির বাজেট ছিল ২৬৩,৮০০,০০০ টাকা । এটি ছিল ২০০৫ সালের সবথেকে বেশি বাজেটের তামিল চলচ্চিত্র ।

এই ছবিটিতে বিশিষ্ট সিনেমার তারকারা যেমন বিক্রম, প্রকাশ রাজ, সাদা এবং বিবেক অভিনয় করেছিলেন । চলচ্চিত্রটি পরিচালনা করেন এস. শঙ্কর । ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেন হ্যারিস জয়রাজ । চলচ্চিত্রটি তেলেগু ভাষায় অপরাচিটিদু এবং হিন্দিতে অপরিচিত নামে মুক্তি পেয়েছিল ।

আন্নিয়ান ৮টি দক্ষিণ ভারতীয় ফিল্মফেয়ার পুরস্কার জয় করেছিল ।

[সম্পাদনা] তথ্যসূত্র

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ