আন্তর্জাতিক মান সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক মান সংস্থা
Organisation internationale de normalisation
Международная организация по стандартизации [১]

ইংরেজি ভাষায় আইএসও লোগো

সদস্যসমূহের তালিকা
প্রতিষ্ঠালাভ ২৩শে ফেব্রুয়ারি ১৯৪৭
ধরণ NGO
লক্ষ্য/উদ্দেশ্য আন্তর্জাতিক মান নির্ধারণ
প্রধান শাখা জেনেভা, সুইজারল্যান্ড
সদস্যপদ ১৬৩ সদসবৃন্দ[২]
দাপ্তরিক ভাষা ইংরেজি, ফরাসি, এবং রুশ[৩]
ওয়েবসাইট www.iso.org

আন্তর্জাতিক মান সংস্থা বা আইএসও (ইংরেজি: International Organization for Standardization (ISO), ফরাসি: Organisation internationale de normalisation) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। ১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারন, প্রণয়ণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান।

আইএসও (ISO) নিজেকে বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে সংজ্ঞায়িত করে, তবে মান প্রণয়ণে এর ক্ষমতা অনেক বেশি এবং এটির প্রণীত অধিকাংশ মান চুক্তি কিংবা জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠার মাধ্যমে আইনে পরিনত হয়। একারণে অধিকাংশ বেসরকারী প্রতিষ্ঠানের তুলনায় আইএসও অনেক শক্তিশালী। বাস্তবে সরকারের সাথে আইএসওর ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। ২০০৬ সাল পর্যন্ত আইএসওর সদস্য সংখ্যা ছিল ১৫৮, যাদের প্রত্যেকে আলাদা দেশের প্রতিনিধিত্ব করে।[৪]

আইএসওর সাথে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের (IEC), ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যারা ইলেকট্রনিক পণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। এর প্রধান আফিস সুইজারল্যান্ডের, জেনেভাতে[৫]

[সম্পাদনা] সদস্যসমূহ

মান সংস্থার একটি মানচিত্র যারা আইএসও সদস্যদের মূল:

██ সদস্যসমূহ

██ সংবাদদাতা সদস্যসমূহ

██ গ্রাহক সদস্যসমূহ

██ other places with an ISO 3166-1 code who aren't members of ISO

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The 3 official full names of ISO can be found at the beginning of the foreword sections of the PDF document: ISO/IEC Guide 2:2004 Standardization and related activities — General vocabulary
  2. About ISO. প্রকাশক: ISO. http://www.iso.org/iso/about.htm। সংগৃহীত হয়েছে: 2011-05-16. 
  3. How to use the ISO Catalogue. প্রকাশক: ISO.org. http://www.iso.org/iso/iso_catalogue/how_to_use_the_catalogue.htm। সংগৃহীত হয়েছে: 2011-12-05. 
  4. আন্তর্জাতিক মান সংস্থার সদসবৃন্দ
  5. "Discover ISO – Meet ISO". ISO. © 2007. . Retrieved 2007-09-07.

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ