আণবিক ভর সংখ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অণুর নিউক্লিয়াসে মোট প্রোটন ও নিউট্রন (এদেরকে একত্রে নিউক্লিউন বলে) সংখ্যাকে ভর সংখ্যা, আণবিক ভর সংখ্যা বা নিউক্লিউন সংখ্যা বলে। এর প্রতীক A। বিভিন্ন রাসায়নিক মৌলের আইসোটপের ভর সংখ্যা বিভিন্ন হয়। অণুর আণবিক সংখ্যা (Z) (নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ) এবং নিউক্লিয়াসে ভর সংখ্যা এক নয়। কোন মৌলের ভর সংখ্যা এবং আণবিক সংখ্যার বিয়োগফল ঐ মৌলের অণুতে নিউট্রনের (N) সংখ্যা নির্দেশ করে। অর্থ্যৎ N=A-Z।.[১] আণবিক ভর সংখ্যা মৌলের নামের পূর্বে বসে বা মৌলের আণবিক সংকেতের বামে-উপরে লিখে প্রকাশ করা হ্য়। উদাহরণ স্বরূপ কার্বনের সাধারণ আইসোটপ হল কার্বন-১২ বা 12C। এর ৬ টি প্রোটন ও ৬ টি নিউট্রন আছে।তাই এর আণবিক সংকেতের বামে-নিচে আণবিক সংখ্যা (Z) এবং ভর সংখ্যাসহ প্রকাশ করা হয়।12
6C.[২]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "How many protons, electrons and neutrons are in an atom of krypton, carbon, oxygen, neon,platnum, gold, etc...?"। Thomas Jefferson National Accelerator Facility। http://education.jlab.org/qa/pen_number.html। সংগৃহীত 2008-08-27।
- ↑ "Elemental Notation and Isotopes"। Science Help Online। http://www.fordhamprep.org/gcurran/sho/sho/lessons/lesson35.htm। সংগৃহীত 2008-08-27।
আরো পড়ুন [সম্পাদনা]
- Bishop, Mark. "The Structure of Matter and Chemical Elements (ch. 3)". An Introduction to Chemistry. Chiral Publishing. পৃ: 93. আইএসবিএন 978-0-9778105-4-3. http://preparatorychemistry.com/Bishop_Book_atoms_3.pdf। সংগৃহীত 2008-07-08.
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |