আজারবাইজানের ভাষা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আজারবাইজানের রাষ্ট্রভাষা আজারবাইজানি ভাষা (উত্তর আজারবাইজানি)। আজারবাইজানি একটি তুর্কীয় ভাষা এবং এতে প্রায় ৯৫% আজারবাইজানি কথা বলেন। রুশ ভাষায় কথা বলেন ৩% এবং আর্মেনীয় ভাষায় কথা বলেন প্রায় ২% লোক (মূলত নাগোর্নো-কারাবাখ জেলায়)। বাকীরা জর্জীয়, কুর্দি, ইত্যাদি নানা ভাষায় কথা বলেন। উত্তর আজারবাইজানি ভাষায় রুশ কৃতঋণ শব্দের আধিক্য দেখা যায়, আর দক্ষিণ আজারবাইজানি ভাষায় ফার্সি প্রভাব পরিলক্ষিত হয়।
১৯শ শতকের মধ্যভাগ থেকে আজারবাইজানি ভাষায় পত্রপত্রিকা প্রকাশ হচ্ছে। ১৯২৪ সাল পর্যন্ত ভাষাটি আরবি লিপিতে লেখা হত। এর পর এটি লাতিন লিপিতে লেখা হয়। ১৯৩৩ সালে সিরিলীয় লিপি লাতিন লিপিকে প্রতিস্থাপন করে। ১৯৯১ সালে স্বাধীনতার পর এটি "নতুন রোমান" লিপিতে লেখা হচ্ছে। আজারবাইজানি ভাষায় বর্তমানে দেড়শরও বেশি সংবাদপত্র প্রকাশিত হয়।
আজারবাইজানি ভাষার সাথে তুর্কি ও তুর্কমেন ভাষার মিল আছে। আধুনিক তুর্কি ভাষার চেয়ে প্রাক্তন উসমানীয় সাম্রাজ্যের তুর্কি ভাষার সাথে এর মিল বেশি দেখা যায়।
কবি নাইজামির নামে দেশটিতে আজারবাইজানি ভাষার সমৃদ্ধির লক্ষ্যে একটি ভাষাতাত্ত্বিক ইন্সটিটিউট গঠন করা হয়েছে।
বহিঃসংযোগ[সম্পাদনা]
|
|||||