আগোরা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আগোরা (গ্রিক: Ἀγορά, Agorá) হল প্রাচীন গ্রিক নগর-রাজ্যের একটি খোলা "সমাবেশের স্থান"। গ্রিক ইতিহাসের প্রাথমিক দিকে (খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দী-8র্থ শতাব্দী), জন্ম-স্বাধীন পুরুষ ভূমির মালিক যারা সেখানকার নাগরিক, তারা জনসমাবেশে একত্রিত হতো সামরিক কর্তব্য অথবা রাজার পরিচালক বা মন্ত্রিসভার বিবৃতি শুনার জন্য। পরে, আগোরা একটি বাজারও ছিল, যেখানে ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী বিক্রি জন্য স্তম্ভের সারিতে স্টল বা দোকান রাখতো। আগোরার রাজনৈতিক ও বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহার আসে দুটি গ্রিক ক্রিয়াতে αγοράζω, agorázō, "আমি দোকান", এবং αγορεύω, agoreúō, "আমি সর্বসাধারণে কথা বলি"। অ্যাগারাফৌবিয়া শব্দটি, সমালোচনামূলক সার্বজনীন পরিস্থিতিতে ভয়, যেটি আসে আগোরা থেকে যার অর্থ একটি একত্রের স্থান।
গ্রিসের এথেন্সের প্রাচীন আগোরা সবচেয়ে সুপরিচিত। তুরস্কের ইযমির নগরীর আগোরা ওপেন এয়ার মিউজিয়াম হচ্ছে বর্তমানে সবচেয়ে সংরক্ষিত আগোরা।