আকবর হোসেন (সাহিত্যিক)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকবর হোসেন (১৯১৫- ২রা জুন, ১৯৮১) ছিলেন জনপ্রিয় বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক। তাঁর জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কেয়া গ্রামে।
[সম্পাদনা] শিক্ষা ও কর্মজীবন
আকবর হোসেন কুষ্টিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ. ডিগ্রি নিয়ে চাকুরী জীবনের সূচনা করেন। ছাত্রাবস্থায়ই তাঁর লেখালেখির শুরু। "সন্ধানী" "শিক্ষা" "দৈনিক আজাদ" ও "নবযুগ" ইত্যাদি পত্র-পত্রিকায় লেখা প্রকাশের ভেতর দিয়ে তাঁর সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে। আকবর হোসেন-এর প্রথম উপন্যাস অবাঞ্চিত বিপুল পাঠকপ্রিয়তা লাভ করে। তাঁর বহুল জনপ্রিয় আরও কয়েকটি গ্রন্থ হলোঃ কী পাইনি, ঢেউ জাগে, দু'দিনের খেলাঘরে, মোহমুক্তি ইত্যাদি।
[সম্পাদনা] প্রকাশিত গ্রন্থ
[সম্পাদনা] উপন্যাস
- অবাঞ্ছিত (১৯৫০)
- কি পাইনি (১৯৫২)
- মোহমুক্তি (১৯৫৩)
- ঢেউ জাগে (১৯৬১)
- আলোছায়া (১৯৬৪)
- দু'দিনের খেলাঘরে (১৯৬৫)
- মেঘ বিজলী বাদল (১৯৬৮)
- নতুন পৃথিবী (১৯৭৪)
- দুষ্টক্ষত
- আভা ও তার প্রথম পুরুষ

