আকন্দ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| আকন্দ / Calotropis gigantea | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| শ্রেণী: | Magnoliopsida |
| বর্গ: | Gentianales |
| পরিবার: | Apocynaceae |
| উপপরিবার: | Asclepiadoideae |
| গণ: | Calotropis |
| প্রজাতি: | C. gigantea |
| দ্বিপদী নাম | |
| Calotropis gigantea (L.) W.T.Aiton |
|
আকন্দ এক প্রকারের ওষধি গাছ।
এর বৈজ্ঞানিক নামঃ Calotropis gigantea, C. procera। গাছটির বিষাক্ত অংশ হলো পাতা ও গাছের কষ। কষ ভীষণ রেচক, গর্ভপাতক, শিশু হন্তারক, পাতা মানুষ হন্তারক বিষ।
পরিচ্ছেদসমূহ |
পরিচিতি [সম্পাদনা]
আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত: ৩-৪ মিটার পর্যন্ত উচুঁ হয়ে থাকে। আকন্দ দুই ধরণের গাছ শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রং এর হয়ে থাকে। গাছের পাতা ছিড়লে কিংবা কান্ড ভাঙ্গলে দুধের মত কষ (তরুক্ষীর) বের হয়। ফলসবুজ,অগ্রভাগ দেখতে পাখির ঠোটের মত। বীজ লোম যুক্ত,বীজের বর্ণ ধুসর কিংবা কালচে হয়ে থাকে।
প্রাপ্তিস্থান [সম্পাদনা]
বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। রাস্তা পাশে এবং পরিত্যক্ত স্থানে বেশি পাওয়া যায়।
রাসায়নিক উপাদান [সম্পাদনা]
পাতায় এনজাইম সমৃদ্ধ তরুক্ষীর বিদ্যমান। এতে আছে বিভিন্ন গ্লাকোসাইড,বিটা-এমাইরিন ও স্টিগমাস্টেরল আছে।
ব্যবহার্য অংশ [সম্পাদনা]
ছাল,পাতা,ফুল ও কষ
গুনাগুন [সম্পাদনা]
বায়ুনাশক, উদ্দিপক, পাচক, পাকস্থলীর ব্যাথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক। প্লীহা, দাদ, শোথ, অর্শ, ক্রিমি ও শ্বাসকষ্টে উপকারী।
বিশেষ কার্যকারিতা [সম্পাদনা]
বায়ুনাশক, পাকস্থলীর ব্যথা ও হজমকারক
ছবি [সম্পাদনা]
-
Leaves, flowers & fruit in Hyderabad, India.
-
Flowers in Hyderabad, India.
-
Leaves & flowers in Hyderabad, India.
-
Flowers in Hyderabad, India.
-
Leaves & fruit in Hyderabad, India.
বহিঃসংযোগ [সম্পাদনা]
- PIER - Calotropis gigantea
- Flowers of India - Crown flower
- Purdue University: Center for New Crops & Plant Products - Crown flower
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |