আইনু ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্বীকৃত ভাষা কোড আইনু ভাষা (আইনু ভাষাতে: アイヌ イタク আইনু ইতাক্; জাপানি ভাষায়: アイヌ語 আইনু-গো) জাপানের হোক্কাইদো দ্বীপে এবং রাশিয়ার সাখালিন দ্বীপ ও কুরিল দ্বীপপুঞ্জে প্রচলিত একটি ভাষা। আইনু জাতির লোকের সংখ্যা প্রায় ৩০ হাজার হলেও আইনু ভাষাটিতে বর্তমানে খুবই অল্প সংখ্যক লোক কথা বলেন। প্রতিবেশী জাপানি সংস্কৃতি ও ভাষার প্রভাবে আইনু ভাষা ও সংস্কৃতি বর্তমানে বিপন্ন। ভাষাটির কোন বংশগতি নির্ণয় করা সম্ভব হয়নি, অর্থাৎ এটি একটি বিচ্ছিন্ন ভাষা।