অ্যাস্টন মার্টিন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। |
| অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা লিমিটেড | |
|---|---|
| ধরণ | প্রাইভেট লিমিটেড কোম্পানি |
| প্রতিষ্ঠাকাল | ১৯১৩ |
| প্রতিষ্ঠাতা | লায়োনেল মার্টিন রবার্ট বামফোর্ড |
| সদরদপ্তর | গেডন, ওয়ারউইকশায়ার, |
| নেতৃস্থানীয় ব্যক্তিত্ব | ড. উলরিখ বেজ, সিইও মারেক রেইখম্যান, ডিরেক্টর অফ ডিজাইন |
| শিল্প | মোটরগাড়ি |
| পণ্য | মোটরগাড়ি |
| স্বত্বাধিকারী | ডেভিড রিচার্ডস জন সাইন্ডারস ইনভেস্টমেন্ট ডার আডিম ইনভেস্টমেন্ট[১] |
| স্লোগান | পাওয়ার, বিউটি, সৌল |
| ওয়েবসাইট | যুক্তরাজ্য ওয়েবসাইট আন্তর্জাতিক ওয়েবসাইট |
অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা লিমিটেড (ইংরেজি: Aston Martin Lagonda Limited) হচ্ছে যুক্তরাজ্যের গেডন, ওয়ারউইকশায়ারে অবস্থিত একটি বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামের ‘অ্যাস্টন’ অংশটি এসেছে বাকিংহামশায়ারের অ্যাস্টন ক্লিনটন অঞ্চলের অ্যাস্টন হিল থেকে, এবং ‘মার্টিন’ শব্দটি এর প্রতিষ্ঠাতা লায়োনেল মার্টিনের নামের শেষ অংশ হতে উদ্ভূত।[২]
১৯৯৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অ্যাস্টন মার্টিন যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটর কোম্পানির মালিকানাভুক্ত ছিলো। ২০০০ সাল থেকে ফোর্ড তাদের প্রিমিয়ার অটোমোটিভ গ্রুপের অধীনে এই কোম্পানিটি পরিচালনা করতো। ২০০৭ সালের ১২ মার্চ, ৯২ কোটি ৪০ লক্ষ পাউন্ডের বিনিময়ে, ফোর্ড অ্যাস্টন মার্টিনকে ডেভিড রিচার্ডসের নেতৃত্বে একটি যৌথ মালিকানাস্বত্ব বিশিষ্ট কোম্পানির কাছে বিক্রি করে দেয়। যৌথ মালিকানাযুক্ত এই কোম্পানিটির অন্যান্য স্বত্বাধিকারীদের মধ্যে আছে ইনভেস্টমেন্ট ডার, কুয়েত ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান আডিম ইনভেস্টমেন্ট, এবং ব্রিটিশ ব্যবসায়ী জন সাইন্ডারস[৩] কোম্পানিটির পেছনে ফোর্ডের অতিরিক্ত বিনিয়োগ ছিলো প্রায় ৭ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার, যা কোম্পানিটির দাম ৯২ কোটি ৪০ লাখ ডলারে উত্তীর্ণ করে।[৪]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Aston Martin - The Company - History Timeline. http://www.astonmartin.com/eng/thecompany/historytimeline। সংগৃহীত হয়েছে: 2008-05-07.
- ↑ Article. প্রকাশক: BBC News. 2007-06-12. http://news.bbc.co.uk/1/hi/business/6442101.stm। সংগৃহীত হয়েছে: 2010-09-30.
- ↑ Ford sells Aston Martin for $925 million at egm CarTech, 12 March 2007
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: অ্যাস্টন মার্টিন |
- Aston Martin — Official Aston Martin Site
- Aston Martin Racing — Official Company Site
- Aston Martin Owners Club — Official Aston Martin Owners Club
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |