অ্যালান পারলিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালান পারলিস
জন্ম এপ্রিল ১, ১৯২২
Pittsburgh, Pennsylvania, USA
মৃত্যু ফেব্রুয়ারি ৭, ১৯৯০ (৬৭ বছর)
New Haven, Connecticut, USA
জাতীয়তা  যুক্তরাষ্ট্র
গবেষণাক্ষেত্র কম্পিউটার বিজ্ঞান
কর্মস্থল অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
ইয়েল বিশ্ববিদ্যালয়
শিক্ষা গ্রহণ কার্নেগী মেলন ইউনিভার্সিটি, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পিএইচডি উপদেষ্টা Philip Franklin
পিএইচডি শিক্ষার্থী Gary Lindstrom
Zohar Manna
David Parnas
বিখ্যাত কর্ম আইটি, অ্যালগল
বিখ্যাত পুরস্কার টুরিং পুরস্কার

অ্যালান পারলিস (১লা এপ্রিল, ১৯২২ - ৭ই ফেব্রুয়ারি, ১৯৯০) একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি ১৯৬৬ সালে প্রথম টুরিং পুরস্কার লাভ করেন।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] শিক্ষাজীবন

অ্যালান পারলিস ১৯৪৩ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটি থেকে রসায়নে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে গণিতে ১৯৪৯ সালে মাস্টার্স ও ১৯৫১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

[সম্পাদনা] কর্মজীবন

১৯৫২ সালে তিনি (Purdue University) তে যোগদান করেন। ১৯৫৬ সালে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে যোগদান করেন। সেখানে তিনি গণিত বিভাগের সভাপতি ছিলেন এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রথম সভাপতি ছিলেন। ১৯৬২ সালে তিনি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার বিজ্ঞান বিভাগে যোগ দেন এবং সভাপতি হন।

[সম্পাদনা] পুরস্কার

১৯৬৬ সালে অগ্রসর প্রোগ্রামিং কৌশলাদি এবং কম্পাইলার তৈরির ক্ষেত্রে প্রভাবের জন্য তাকে টুরিং পুরস্কার প্রদান করা হয়।[১]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ