অ্যাপ্রিকট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাপ্রিকট
Apricot fruit
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Rosales
পরিবার: Rosaceae
গণ: Prunus
উপগণ: Prunus
Section: Armeniaca
প্রজাতি: P. armeniaca
দ্বিপদ নাম
Prunus armeniaca
L.

অ্যাপ্রিকট Prunus শ্রেণীর এক ধরণের উদ্ভিদ। তবে ফল হিসেবে অ্যাপ্রিকট বেশ জনপ্রিয়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এটি দেখতে কমলা বর্ণের, নরম আবরণের এবং মিষ্টি স্বাদযুক্ত একটি ফল। এর ভেতরে গাঢ় বাদামী বর্ণের একটি বড় বীজ থাকে। মধ্যপ্রাচ্যের আর্মেনিয়া অঞ্চলে অ্যাপ্রিকটের সর্বপ্রথম উৎপত্তি ঘটে বলে জানা যায়। এর বৈজ্ঞানিক নাম Prunus armeniaca। এছাড়া জাপান, চীন, ইরান, মিশর, হিমালয় অঞ্চলে অনেক আগে এর চাষ হত। মিশরীয়রা অ্যাপ্রিকট থেকে একধরণের পানীয় তৈরি করে যাকে বলা হয় “আমার-আল-দীন”। এটি কালক্রমে ইউরোপ এবং আমেরিকাতে ছড়িয়ে পড়ে। বর্তমানে অস্ট্রেলিয়াতেও এর চাষ হয়। অ্যাপ্রিকট থেকে তৈরি জেলী, জ্যাম এবং আচার জনপ্রিয়।

[সম্পাদনা] উৎপাদন

তুরস্ক পৃথিবীর সর্বাধিক অ্যাপ্রিকট উৎপাদনকারী দেশ।[১] এরপরেই ইরান এবং আর্মেনিয়ার অবস্থান।

২০০৫ সালের সর্বাধিক অ্যাপ্রিকট উৎপাদনকারী দেশ
(১,০০০ টন)
 তুরস্ক ৩৯০
 ইরান ২৮৫
 ইতালি align="right" | ২৩২
 পাকিস্তান ২২০
 গ্রীস ১৯৬
Flag of ফ্রান্স ফ্রান্স ১৮১
 আলজেরিয়া ১৪৫
 স্পেন ১৩৬
 জাপান ১২৩
 মরক্কো ১০৩
 সিরিয়া ১০১
মোট উৎপাদন ১৯১৬
Source:[২]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. The tendencies of Apricot producers
  2. UN Food & Agriculture Organisation (FAO) [১]

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ