অ্যান্ড্রু ওয়াইলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Andrew wiles2.jpg
স্যার এন্ড্রু ওয়াইলস

স্যার অ্যান্ড্রু জন ওয়াইলস (ইংরেজি: Andrew John Wiles) (জন্ম ১১ই এপ্রিল, ১৯৫৩) ইংরেজ গণিতবিদ। ১৯৯৫ সালে তিনি সাড়ে তিনশো বছরেরও অধিক পুরাতন ফের্মার শেষ উপপাদ্য প্রমাণ করে গণিতশাস্ত্রের সবচেয়ে বিখ্যাত ধাঁধার সমাধান করে ফেলেন। এতে গণিতের গন্ডির বাইরেও বহির্বিশ্বে তিনি প্রসিদ্ধি লাভ করেন।