অস্কার শিন্ডলার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
অস্কার শিন্ডলার (জার্মান ভাষায়: Oskar Schindler) (২৮শে এপ্রিল, ১৯০৮ - ৯ই অক্টোবর, ১৯৭৪) একজন জার্মান শিল্পপতি যিনি হলোকাস্টের হাত থেকে প্রায় ১,২০০ ইহুদিকে বাঁচিয়েছিলেন। এই ইহুদিদেরকে তিনি সামরিক বাধ্যতামূলক শ্রমের কারখানা থেকে প্রথমে পোল্যান্ডে নিজের কারখানাতে এবং পরবর্তীকালে চেক প্রজাতন্ত্রে নিজের বাড়ির কাছের কারখানাতে নিয়ে আসেন। এভাবেই যুদ্ধ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তাদেরকে রক্ষা করেন শিন্ডলার। তিনি সর্বাধিক ইহুদিকে হলোকাস্ট থেকে রক্ষা করতে পেরেছিলেন। তার জীবনী নিয়ে শিন্ডলার্স আর্ক নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে যার উপর ভিত্তি করে স্টিভেন স্পিলবার্গ তার শিন্ডলার্স লিস্ট চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: অস্কার শিন্ডলার |
