অসম গণ পরিষদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| অসম গণ পরিষদ | |
|---|---|
| নেতা | প্ৰফুল্ল কুমার মহন্ত |
| সংস্থাপিত | ১৯৮৫ |
| সদর দপ্তর | গোপীনাথ বরদোলই রোড, আমবারী, গুয়াহাটি-৭৮১০০১ |
| মতাদর্শ | আঞ্চলিকতাবাদী |
| জোট | ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স |
| ওয়েবসাইট | |
| http://www.agpassam.org | |
অসম গণ পরিষদ বা অগপ ভারতের অসম রাজ্যের একটি আঞ্চলিক দল। ১৯৮৫ সালে ঐতিহাসিক অসম শান্তিচুক্তির পর প্রফুল্লকুমার মোহান্ত দেশের কণিষ্ঠতম মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে অগপ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫-১৯৮৯ ও ১৯৯৬-২০০১ সময়কালের মধ্যে দুইবার অগপ অসমে সরকার গঠন করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মোহান্ত দলত্যাগ করে অসম গণ পরিষদ (প্রগতিশীল) গঠন করলে দল অগপ ভেঙে যায়। কিন্তু ২০০৮ সালের ১৪ অক্টোবর গোলাঘাটে আবার দুই দলের মিলন ঘটে। লোকসভা ও রাজ্যসভায় অগপ-র সদস্য সংখ্যা যথাক্রমে এক ও দুই। দলের লোকসভা সদস্য জোসেফ টোপো তেজপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত।[১]