অবহঠঠ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা ভাষার পূর্বপুরুষ হিসাবে খ্যাত প্রাচীন আর্য্য ভাষা প্রাকৃত থেকে উৎপন্ন হওয়া চূড়ান্ত ভাষারূপ হল অপভ্রংশ। অপভ্রংশের পরবর্তী স্তর-ই হল অবহঠঠ। নব্য ইন্দো-আর্য্য ভাষাগুলো অবহঠঠ হতেই উৎপন্ন। বাংলা ভাষার উৎপত্তির গতিধারা হল এরকমঃ
- মাগধি প্রাকৃত --> মাগধি অপভ্রংশ --> মাগধি অবহঠঠ --> বাংলা
যদিও ভাষা বিশারদ আচার্য ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ'র মতটা একটু অন্য রকমঃ
- গৌড়ি প্রাকৃত --> গৌড়ি অপভ্রংশ --> গৌড়ি অবহঠঠ --> বাংলা
ষষ্ঠ হতে পঞ্চদশ শতাব্দী , এই সময়কালে অবহঠঠ তার বর্তমান রূপ পায় বলে জানা যায়। প্রাথমিক ভাবে বৌদ্ধ সাধু বা যোগীরা ধর্মীয় কাব্য বা দোহা লিখবার কাজে এই ভাষার ব্যবহার করতেন।