অপেরা (ওয়েব ব্রাউজার)
| অপেরা | |
|---|---|
| প্রাথমিক সংস্করণ | টেমপ্লেট:Release year |
| লেখা হয়েছে | সি++ |
| অপারেটিং সিস্টেম | মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস এক্স, ফ্রিবিএসডি, সোলারিস |
| আকার | ৫.৪ মেগাবাইট (উইন্ডোজ) ইংরেজি (ইউএস) ৭.১ মেগাবাইট (উইন্ডোজ) আন্তর্জাতিক ৭.৯ মেগাবাইট (ম্যাক ওএস এক্স) ইন্টেল ১৩.৫ মেগাবাইট (ম্যাক ওএস এক্স) ইউনিভার্সাল ৬.৯ মেগাবাইট (লিনাক্স) শেয়ার্ড কিউটি প্যাকেজ ৮.৭ মেগাবাইট (লিনাক্স) স্ট্যাটিক কিউটি প্যাকেজ (সম্পূর্ণ আর্কাইভ) |
| উপলব্ধ | বিভিন্ন ভাষায় অপেরা পাওয়া যায়[১] |
| ধরণ | ওয়েব ব্রাউজার ও ইন্টারনেট স্যুইট |
| লাইসেন্স | স্বত্বকৃত (ফ্রিওয়্যার) |
| ওয়েবসাইট | www.opera.com |
অপেরা (ওয়েব ব্রাউজার) হচ্ছে অপেরা সফটওয়্যার কোম্পানি কতৃর্ক উদ্ভাবিত একটি ওয়েব ব্রাউজার ও ইন্টারনেট স্যুইট। এটি দিয়ে ইন্টারনেটের বিভিন্ন কাজ যেমন ওয়েব সাইট দেখা, ইমেইল গ্রহণ করা ও পাঠানো, মেসেজের কন্ট্যাক্ট সংরক্ষণ, আইআরসি অনলাইন চ্যাট, বিটটরেন্ট বা এরকম বিভিন্ন ক্লায়েন্ট ব্যবহার করে ফাইল ডাউনলোড, ওয়েব ফিড পড়া ইত্যাদি বিভিন্ন কাজ করা যায়। ব্যক্তিগত কম্পিউটার ও মোবাইল ফোনের জন্য অপেরা (ওয়েব ব্রাউজার) সফটওয়্যারটি বিনামূল্যে পাওয়া গেলেও অন্যান্য ডিভাইসের জন্য সফটওয়্যারটি কিনতে হয়।
অপেরাতে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলো হলো- ট্যাব ব্যবহার করে ব্রাউজিং করা, পৃষ্ঠা বড়-ছোট করা, মাউস গেস্চার, এবং নিজস্ব ডাউনলোড ম্যানেজার। এর নিরাপত্তামূলক ফিচারগুলোতে নিজস্ব ফিশিং এবং মেলওয়্যার প্রতিরোধ ব্যবস্থা থাকে, ওয়েব ব্রাউজিঙের সময় শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থা কাজ করে এবং প্রয়োজনে কুকি থেকে ব্যক্তিগত তথ্য বা ডাটা এবং ব্রাউজিঙের ইতিহাস এক ক্লিকেই মুছে ফেলা যায়।
এতোসব সুবিধা নিয়ে যদিও অপেরা (ওয়েব ব্রাউজার) দিন দিন জনপ্রিয় হচ্ছে; তবে এই জনপ্রিয়তা বাড়ছে মূলত ডেস্কটপ কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে। এই ওয়েব ব্রাউজারটি বেশ কিছু অপারেটিং সিস্টেমে কাজ করে যেমন-মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস এক্স, লিনাক্স, ফ্রিবিএসডি এবং সোলারিস.[২]
অন্যদিকে বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসেও যেমন মোবাইল ফোন, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্টেন্ট পিডিএ ইত্যাদিতে অপেরা দ্রুত জনপ্রিয় হচ্ছে। এসব মোবাইল ডিভাইসে মূলত সিমবিয়ান ও উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় যেখানে অপেরা ভালোভাবেই কাজ করে। এমনকি জাভা এমই আছে এমন ডিভাইসেও অপেরা কাজ করে। প্রায় ৪০ মিলিয়ন মোবাইল ফোনে অপেরা ওয়েব ব্রাউজার দেওয়া থাকে। অন্যদিকে অপেরাই একমাত্র কমার্শিয়াল ওয়েব ব্রাউজার যেটি নিনটেনডো ডিস এবং উইই গেমিং সিস্টেমে কাজ করে। পাশাপাশি কিছু টেলিভিশন সেট-আপ বক্সে অপেরা দেওয়া থাকে এবং অ্যাডোবি কোম্পানি তাদের অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুইটের জন্য অপেরা টেকনোলজি ব্যবহার করে। [৩][৪]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] পুরষ্কার
- আরও দেখুন: অপেরা মোবাইল#অ্যাওয়ার্ডস এবং অপেরা মিনি#অ্যাওয়ার্ডস
এ সময়ের মধ্যে অপেরা বেশ কিছু পুরষ্কার পেয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:[৫]
|
|
|
[সম্পাদনা] ভবিষ্যৎ পরিকল্পনা
জাভানিজ স্ক্রিপ্টের পর অপেরার ১০.৫০ সংস্করণে ক্যারাকান নামক নতুন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্যবহার করা হবে।[৮] বলা হচ্ছে, উইন্ডোজের জন্য ব্যবহৃত অপেরা ১০.১০-এর প্রযুক্তি ফুঠার্কের চেয়ে ক্যারাকান অন্তত সাত গুণ বেশি গতিসম্পন্ন হবে। এছাড়া ভেগা নামক অপেরার ভেক্টর গ্রাফিক্স লাইব্রেরিটিকেও দিন দিন উন্নত করা হচ্ছে। এই ভেগা প্রযুক্তি মূলত ব্রাউজার রেন্ডারিঙের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি কিছু উন্নত প্রযুক্তি যেমন সিএসএস৩ ইত্যাদির ব্যাকগ্রাউন্ড ও বর্ডারকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে। ভেগার নতুন সংস্করণটি এসব কাজের পাশাপাশি হার্ডওয়্যারের সাথে সমন্বয়ের পাশাপাশি ওপেনজিএল ও ডাইরেক্টথ্রিডির জন্য সহায়ক হবে।.[৯] অপেরা ১০.৫০-এর প্রি-আলফা সংস্করণটি ২০০৯ সালের ২২ ডিসেম্বর উন্মুক্ত হওয়ার কথা ছিলো। [১০] অপেরার পরবর্তী সংস্করণটির নাম রাখা হয়েছে 'ইভানস'।[১১]
[সম্পাদনা] আরও দেখুন
- ওয়েব ব্রাউজারসমূহের মধ্যে তুলনা
- ব্রাউজার সিনক্রোনাইজারদের তুলনা
- নতুন গ্রাহকদের করা তুলনা
- পপ-আপ ব্লকিং সফটওয়্যারের তালিকা
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Opera for Windows — language files. প্রকাশক: Opera Software. http://www.opera.com/download/languagefiles/। সংগৃহীত হয়েছে: 2 April 2008.
- ↑ Download Opera Web Browser. প্রকাশক: Opera Software. http://www.opera.com/download/index.dml?custom=yes। সংগৃহীত হয়েছে: 3 December 2007.
- ↑ Powered by Opera: Opera Integrated with Adobe Creative Suite 2 (প্রেস রিলিজ). প্রকাশক: Opera Software. 4 April 2005. http://www.opera.com/press/releases/2005/04/04/। সংগৃহীত হয়েছে: 3 March 2009.
- ↑ Goldman, Daniel (3 May 2007). Dreamweaver uses Opera’s Small-Screen Rendering technology to preview webpages for mobile phones. Opera Watch. http://operawatch.com/news/2007/05/dreamweaver-uses-operas-small-screen-rendering-technology-to-preview-webpages-for-mobile-phones.html। সংগৃহীত হয়েছে: 15 October 2007.
- ↑ Opera: Awards. প্রকাশক: Opera Software. http://www.opera.com/business/awards/। সংগৃহীত হয়েছে: 20 January 2009.
- ↑ Webware 100 2009. http://www.webware.com/html/ww/100/2009/winners.html। সংগৃহীত হয়েছে: 19 May 2009.
- ↑ Welcome to Webware 100 Awards 2008. http://www.webware.com/html/ww/100/2008/winners.html। সংগৃহীত হয়েছে: 19 May 2009.
- ↑ Mateu, Roberto (22 December 2009). Opera 10.5 pre-alpha for Labs. প্রকাশক: Opera Software. http://labs.opera.com/news/2009/12/22/। সংগৃহীত হয়েছে: 22 December 2009.
- ↑ Øverdahl, Espen (5 February 2009). Meet Carakan and Vega. প্রকাশক: Opera Software. http://my.opera.com/chooseopera/blog/2009/02/05/meet-carakan-and-vega। সংগৃহীত হয়েছে: 5 February 2009.
- ↑ http://labs.opera.com/news/2009/12/22/ Pre-Alpha Release
- ↑ Opera Desktop Team - comment by Opera official. প্রকাশক: Opera Software. http://my.opera.com/desktopteam/blog/opera-10-20-goes-alpha?startidx=100#comment11629411। সংগৃহীত হয়েছে: 26. November 2009.