অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায় (মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ভারতের উড়িষ্যা জেলার তার জন্ম।[১] তিনি একজন বিখ্যাত ছড়াকারও।
পরিচ্ছেদসমূহ |
জীবন [সম্পাদনা]
অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান উড়িষ্যার ঢেঙ্কানলে । তাঁর পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তাঁর মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী । ছোটবেলায় ঢেঙ্কানলে তাঁর শিক্ষাজীবন শুরু হয় । ১৯২১ খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন । এরপর সংবাদপত্রের সম্পাদনা শিখতে কলকাতা বসুমতী পত্রিকার সম্পাদক হেমেন্দ্রপ্রসাদ ঘোষের কাছে যান । তিনি শর্টহ্যান্ড, টাইপরাইটিং এবং প্রুফরিডিং-ও শেখেন । কিন্তু এই কাজ তাঁর ভালো লাগেনি । এরপর তিনি কটকের র্যাভেনশ কলেজ থেকে আই.এ পরীক্ষা দেন এবং তাতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন । ১৯২৫ খ্রিস্টাব্দে বি.এ পরীক্ষাতেও তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থানাধিকারী হন । ১৯২৭ খ্রিস্টাব্দে এম.এ পড়তে পড়তে আই.সি.এস পরীক্ষায় তিনি দ্বিতীয়বারে পূর্ববর্তী রেকর্ড ভেঙে প্রথম স্থান অধিকার করেন । তিনিই প্রথম ভারতীয় হিসেবে এ গৌরব লাভ করেন। সেই বছরেই তিনি সরকারি খরচে আই.সি.এস হতে ইংল্যান্ড যান । সেখানে তিনি দুই বছর ছিলেন । এই সময়ে তাঁর ধারাবাহিক ভ্রমণ কাহিনী পথে প্রবাসে বিচিত্রায় প্রকাশিত হয় ।
১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করে তিনি তাঁর নাম দেন লীলা রায় । লীলা রায় বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন । অন্নদাশঙ্করের অনেক লেখা লীলাময় ছদ্মনামে প্রকাশিত হয়েছিল । ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি প্রথম নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেন । তিনি বছর এই পদে থেকে বিভিন্ন জেলায় কাজ করে কুমিল্লা জেলায় জজ হিসাবে নিযুক্ত হন । ১৯৪০ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সরকারী কাজে নিযুক্ত থেকে ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সেক্রেটারি হন । ১৯৫১ খ্রিস্টাব্দে তিনি স্বেচ্ছায় সরকারী চাকরি থেকে অবসর নেন ।
কর্ম [সম্পাদনা]
অন্নদাশঙ্কর গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভুমিকা রেখেছেন। তার সাহিত্যকর্ম বাংলাদেশে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হয়েছে।
উপন্যাস [সম্পাদনা]
- সত্যাসত্য (৬টি উপন্যাস)
- যার যেথা দেশ
- অজ্ঞাতবাস
- কলঙ্কবতী
- দুঃখমোচন
- মর্ত্যের স্বর্গ
- অপসারন
- আগুন নিয়ে খেলা
- অসমাপিকা
- পুতুল নিয়ে খেলা
- না
- কন্যা
প্রবন্ধ [সম্পাদনা]
- তারুন্য
- আমরা
- জীবনশিল্পী
- একহারা
- জীয়নকাঠি
- দেশিকালপাত্র
- প্রত্যয়
- নতুন করে বাঁচা
- আধুনিকতা
আত্মজীবনী [সম্পাদনা]
- বিনুর বই
- পথে প্রবাসে
ছোটগল্প [সম্পাদনা]
- প্রকৃতির পরিহাস
- দু কান কাটা
- হাসন সখী
- মন পাহন
- যৌবন জ্বালা
- কামিনি কাঞ্চন
- রুপের দায়
- গল্প
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Script error
- গল্প সমগ্র, the national text book of B.A. (pass and subsidiary) course of Bangladesh, published by University of Dhaka in 1979 (reprint in 1986).
- বাংলা সাহিত্য (Bengali Literature), the national text book of intermediate (college) level of Bangladesh published in 1996 by all educational boards.
- সংসদ বাঙালি চরিতাভিধান - সাহিত্য সংসদ