ওগুস্ত রদ্যাঁ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(অগুস্ত রদ্যাঁ থেকে ঘুরে এসেছে)
ওগুস্ত রদ্যাঁ (ফরাসি ভাষায়: Auguste Rodin ওগ্যুস্ত্ রদ্যাঁ) (১২ নভেম্বর, ১৮৪০ – ১৭ নভেম্বর, ১৯১৭) আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। তাঁর কাজ উনিশ শতকের শেষভাগে শিল্পের জগতে গভীর প্রভাব ফেলে। বোজার (Beaux-arts) ধারার যুগপৎ অনুগামী ও বিরোধী এ ভাস্কর জটিল মনুষ্য মূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখান, যা তাঁকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য-নির্মাণ ধারা থেকে আলাদা করে রেখেছে।

