অগাস্টা, মেইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Augusta, Maine
—  City  —
Augusta, Maine, taken from the bridge
Augusta, Maine পতাকা
Flag
Augusta, Maine প্রতীক
Seal
Location in Kennebec County, Maine
স্থানাঙ্ক: 44°18′38″N 69°46′48″W / 44.31056°উ 69.78°প / 44.31056; -69.78
Country United States
State Maine
County Kennebec
Established 1754
সরকার
 • Mayor Roger Katz
এলাকা
 • মোট  বর্গকিলোমিটার ( বর্গমাইল)
 • ভূমি  বর্গকিলোমিটার ( বর্গমাইল)
 • জলাভূমি  বর্গকিলোমিটার ( বর্গমাইল)  4.98%
উচ্চতা  মিটার ( ফুট)
জনসংখ্যা (2000)
 • মোট ২৪,২৬০
 • ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে  (প্রতি বর্গমাইলে )
সময় অঞ্চল Eastern (ইউটিসি-5)
 • গ্রীষ্মকাল (ডিএসটি) Eastern (UTC-4)
এলাকা কোড 207
FIPS code 23-02100
GNIS feature ID 0581636
ওয়েবসাইট www.augustamaine.gov

অগাস্টা (ইংরেজি ভাষায়: Augusta) মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মেইনের রাজধানী। একই সাথে এটি কেনেবেক কাউন্টির কেন্দ্রীয় শহর। শহরটি মেইনের দক্ষিণ-পশ্চিম অংশে কেনেবেক নদীর তীরে অবস্থিত। এখান প্রায় ২৪ হাজার লোকের বাস। এখানে তুলা, বস্ত্র, কাঠ, কাগজের দ্রব্য, কম্পিউটার দ্রব্য এবং ইস্পাতের কারখানা আছে।

অগাস্টার দর্শনীয় স্থানের মধ্যে চার্লস বুলফিঞ্চের নকশাকৃত ও ১৮৩২ সালে নির্মিত স্টেট হাউস, ১৭৫৪ সালে নির্মিত ও বর্তমানে জাদুঘরে পরিণত ফোর্ট ওয়েস্টার্ন, রাজনীতিবিদ জেমস ব্লেইনের প্রাক্তন বাসভবন ও বর্তমান একজেকেটিভ ম্যানশন, এবং মেইন অঙ্গরাজ্য জাদুঘর উল্লেখযোগ্য। এখানে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অভ মেইন অ্যাট অগাস্টা অবস্থিত। শহরের কাছে বেলগ্রেড হ্রদগুলি অবকাশ যাপনের কেন্দ্র।

১৬২৮ সালে ম্যাসাচুসেটসের প্লিমাথ উপনিবেশের সদস্যরা একটি বাণিজ্যকেন্দ্র হিসেবে এখানে একটি লোকালয় স্থাপন করেন। ফরাসি ও আদিবাসী আমেরিকানদের সাথে যুদ্ধের (১৭৫৪-১৭৬৩) সময় প্রথম স্থায়ী দালান হিসেবে ফোর্ট ওয়েস্টার্ন নির্মাণ করা হয়। মার্কিন বিপ্লবের সময় (১৭৭৫-১৭৮৩) এখানে জেনারেল বেনেডিক্ট আর্নল্ড প্রায় ১১০০ সৈন্য জড়ো করেন এবং কেবেকে অবস্থিত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে এদের পরিচালনা করেন, যদিও তার অভিযান সফল হয়নি। অগাস্তা অতীতে কুসিনক (১৬২৫-১৭৭১), হ্যালোওয়েল (১৭৭১-১৭৯৭) এবং হ্যারিংটন (১৭৯৭) নামে পরিচিত ছিল। ১৭৯৭ সালের শেষের দিকে বর্তমান অগাস্টা নামটি প্রদান করা হয়। মার্কিন বিপ্লবের সেনা এবং মার্কিন কংগ্রেসে মেইনের প্রতিনিধি হেনরি ডিয়ারবর্নের কন্যা পামেলা অগাস্টা ডিয়ারবর্নের সম্মানে এই নামকরণ করা হয়। ১৮৩২ সালে মেইনের রাজধানী পোর্টল্যান্ড থেকে অগাস্টায় স্থানান্তর করা হয়। ১৮৪৯ সালে এটি বড় শহর হিসেবে নথিভুক্ত হয়।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ