অংশপত্র
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
বাণিজ্য বাজারে অংশপত্র (ইংরেজি ভাষায়: Share) বলতে বিভিন্ন আর্থিক হাতিয়ার যেমন সম্ভার, যৌথ তহবিল, সসীম দায়বদ্ধ অংশীদারী, স্থাবর সম্পত্তি বিনিয়োগ ট্রাস্ট, ইত্যাদির জন্য একটি হিসাবের একক।
অংশপত্রসমূহ থেকে প্রাপ্ত আয়কে লভ্যাংশ বলে। যিনি অংশপত্র কেনেন, তাঁকে বলা হয় অংশপত্র মালিক।
কোন কোম্পানির মূলধনকে সসীম সংখ্যক সমান ভাগে ভাগ করার পর একেকটি ভাগকে একেকটি অংশপত্র বলা হয়। অংশপত্রের মালিক এর মাধ্যমে কোম্পানির লভ্যাংশের একটি অংশ এবং কোম্পানি বিলুপ্তির বিশেষ ক্ষেত্রে কোম্পানির মূল্যের একটি অংশের অধিকারপ্রাপ্ত হন।
অংশপত্র ভোটবিশিষ্ট (voting) বা ভোটহীন (non-voting) হতে পারে। ভোটভিত্তিক অংশপত্রের মালিকেরা পরিচালকদের বোর্ডে এবং কর্পোরেট নীতিমালার উপরে ভোট দিতে পারেন। এই ভোটাধিকার অনেক সময় অংশপত্রের মূল্যকে প্রভাবিত করে। ভোটবিশিষ্ট অংশপত্র প্রথম শ্রেণীর (class A)অংশপত্র এবং ভোটহীন অংশপত্র দ্বিতীয় শ্রেণীর (class B) অংশপত্র নামেও পরিচিত।
[সম্পাদনা] ইংরেজি পরিভাষা
ব্রিটিশ ইংরেজি ভাষায় অংশপত্রের পরিভাষা হল "Share"। শব্দটির বহুবচন রূপ shares দিয়ে সম্ভার বা স্টককে বোঝানো বর্তমানে বহুল প্রচলিত। এতটাই প্রচলিত যে shares বললে মানুষ stock-ই বোঝে।
[সম্পাদনা] পরিভাষা
- বাণিজ্য বাজার - financial market
- আর্থিক হাতিয়ার - financial instrument
- সম্ভার - stock
- যৌথ তহবিল - mutual fund
- সসীম দায়বদ্ধ অংশীদারী - limited partnership
- স্থাবর সম্পত্তি বিনিয়োগ ট্রাস্ট- real estate investment trust
- হিসাবের একক - unit of account
- লভ্যাংশ - dividend
- অংশপত্র মালিক - shareholder
- বিলুপ্তি - liquidation